হযরত শাহসুফি মৌলানা এম, কে ঈছা আহমেদ নকশবন্দি (রাহঃ) এর ২২তম বার্ষিক ওরশ শরীফ কাল
হযরত শাহসুফি মৌলানা এম, কে ঈছা আহমেদ নকশবন্দি (রাহঃ) এর ২২ তম বার্ষিক ওরশ শরীফ আজ মঙ্গলবার ২৮ নভেম্বর বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডীর বহদ্দার পাড়া ঈছা মঞ্জিল দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ঈছা মঞ্জিল দরবার শরীফ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় ঈছা মঞ্জিল দরবার শরীফ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দরবারে কামালিয়ার (রাউজান), নায়েবে সাজ্জাদানশীন, ও হাশেম সওদাগর জামে মসজিদ (আগ্রাবাদ), খতিব, মাওলানা সৈয়দ মুহাম্মদ মাসুম কামাল আযহারী, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও পি এইচ ডি গবেষক জনাব সিরাজুল আরেফীন চৌধুরী।
দিনব্যাপী অনুষ্ঠান সূচি মধ্যে রয়েছে সকাল ৮:০১ মিনিটে খতমে কোরআন, সন্ধ্যা ৬:০১ মিনিটে মিলাদ ও জিকির মাহফিল, রাত ৮:০১ মিনিটে হযরত শাহসুফি মৌলানা এম, কে ঈছা আহমেদ নকশবন্দি (রাহঃ) গ্রন্থাবলী হতে আলোচনা, রাত ৯:৩০ মিনিটে তাঁরই রচিত আধ্যাত্মিক সংগীত মাহফিল পরিবেশন করবেন স্বনামধন্য বেতার ও টেলিভিশন এবং সুফি ঈছা মরমী সংসদ ও শিল্পীবৃন্দ। দরবার শরীফের অনুষ্ঠানাদিতে স্ব-বান্ধবে যোগদান করে রূহানী ফয়েজ হাছিল করার জন্য দাওয়াত জানিয়েছেন, ঈছা মঞ্জিল দরবার শরীফ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম চৌধুরী ও ঈছা মঞ্জিল দরবার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নূর হোসাইন (ডিলার)।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত