ডেমরায় চোরকে বাইরে থেকে দরজা বন্ধ করে পুলিশে সোপর্দ
রাজধানীর ডেমরায় কুয়েত প্রবাসীর বাড়িতে চুরির চেষ্টায় ব্যর্থ হলে ইব্রাহিম ওরফে রনি (৩০) নামে এক চোরকে বাইরে থেকে দরজা বন্ধ করে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশে সোপর্দ করলে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। বুধবার দুপুরে ডেমরার পূর্ব হাজিনগর আইডিয়াল রোড এলাকার সিরাজ বেপারির ৬ তলা ভবনের নিচ তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বুধবার রাতে ডেমরা থানায় ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া ও প্রবাসীর স্ত্রী শাহিদা বেগম চোর রনির বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতার রনি শরীয়তপুরের নড়িয়া থানার কালিকা প্রসাদ গ্রামের মুজিবুর হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, কুয়েত প্রবাসী স্বামীর ক্রয়কৃত জায়গায় ছয় তলা ভবন নির্মাণের কাজ করে আসছিলেন বাদি শাহিদা বেগম । গত (২৯ নভেম্বর) বুধবার সকালে শাহিদা বেগমের ছোট ছেলে মাদ্রাসায় ও মেঝ ছেলে প্রাইভেট পড়তে যায়। এ সময় বড় ছেলে শামীম তার ঘরে ঘুমাচ্ছিলেন। এদিন বেলা ১১ টার দিকে চোর রনি ঘরে প্রবেশ করে আলমারির তালা ভাঙার চেষ্টা করলে শব্দ শুনে ঘুম ভাঙ্গে শামীমের। এই ঘটনায় টের পেয়ে শামীম বাইরে থেকে দরজা বন্ধ করে রনিকে পুলিশে সোপর্দ করে। এ সময় রনির কাছ থেকে চুরি করা একটি বাটন নোকিয়া ফোন উদ্ধার করে পুলিশ।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
Link Copied