ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে দোকান ঘরে ঢুকে পড়লো ট্রাক; দোকানি খদ্দেরসহ আহত ২


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১-১২-২০২৩ বিকাল ৬:৪৬
রায়গঞ্জে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংলগ্ন একটি সারের দোকান ঘরে ঢুকে পরায় দোকানি ও একজন খদ্দেরসহ দুইজন গুরুতর আহত হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ-ধানগড়া সড়কে হাসিল বটতলা নামক স্থানে। 
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ থেকে ধানগড়া অভিমুখি একটি ট্রাক-(বগুড়া-ট-১১-১৭৭৮) নিয়ন্ত্রণ হারিয়ে রায়গঞ্জের হাসিল বটতলা একটি সারের দোকানের ভিতর ঢুকে পড়লে ট্রাকের ধাক্কায় ২ জন মারাত্মক আহত হয়। এরা হলো, সার কিনতে আসা উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের মজিবর রহমানের ছেলে শরিফুল আলম (৩৬) ও ঐ দোকানের মালিক  স্থানীয় রফিকুল ইসলামের ছেলে রিপন (২৬)। দুর্ঘটনায় দোকানটি ভেঙ্গে চুড়ে মালামালসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে মালিক পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। 
আশঙ্কাজনক আবস্থায় আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে শরিফুল আলমকে ঢাকায় স্থানান্তর করা হয়।  এঘটনার প্রতিবাদে ট্রাকটি গ্রামবাসী আটক করে রাখে। এসংবাদ লেখা পর্যন্ত রায়গঞ্জ থানা পুুলিশ ঘটনাস্থলে ট্রাক উদ্ধারের চেষ্টা চালাচ্ছিল।  
রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের