কোটালীপাড়ায় পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋণ বিতরণ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত মৎস্য, হাঁস-মুরগি, গরু খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ ৫৩ জন পল্লী উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ৭১ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ধবার (১১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুম লাল শাপলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কোটালীপাড়া এ ঋণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- গোপালগঞ্জ বিআরডিবির উপ-পরিচালক মো. গোলাম রসূল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া বিআরডিবি চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা।
আরো উপস্থিত ছিলেন- কোটালীপাড়া বিআরডিবি অফিসার এসএম হুমায়ুন কবির, সহকারী বিআরডিবি অফিসার মোহাম্মাদ হোসেন মিয়া, পল্লী উদ্যোক্তা খগেন্দ্র নাথ বাড়ৈ, নাসিমা খানম প্রমুখ।
এমএসএম / জামান
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত