ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে মাল্টা চাষে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুবের সাফল্য


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১১-৮-২০২১ দুপুর ২:৩৯

ধামরাইয়ে বারি-১ জাতের মাল্টা চাষে প্রথমবারেই সাফল্য অর্জন করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব। তার নিজ গ্রাম কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামে এক একর জমিতে গড়ে তুলেছেন শখের মিশ্র ফলের বাগান। তবে তার এই বারি-১ জাতের মাল্টার ফলন দেখে অনেকেই অবাক হয়েছেন। প্রতিটি গাছেই ৮০ থেকে ১০০টি করে মাল্টা ঝুলছে আর মাল্টার পেছনে কয়েনের মতো গোলচিহ্ন দেখে সহজে যে কেউ বুঝতে পারছেন এটি বারি-১ জাতের মাল্টা।

সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বিষমুক্ত সারা বছর ফলের চাহিদা মেটানোর লক্ষ্যেই বাগানটি গড়ে তোলেন মুক্তিযোদ্ধা মো. এনামুল হক আইয়ুব। সঙ্গে আছে বিভিন্ন ফলের বাগান, যা সারা বছর নিজেরদের ফলে চাহিদা মেটাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্পের আওতায় গড়ে ওঠা এই মিশ্র ফল বাগানটিতে রয়েছে বারি-১ জাতের মাল্টা গাছ, ভিয়েতনামী নারকেল, সিডলস লেবু, পেয়ারাসহ ৭ জাতের আমগাছ। জাত নির্বাচন, চাষাবাদ ও পরিচর্যার ক্ষেত্রে পরামর্শ সহায়তা দিয়ে চলেছেন ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল হাসান।

বীর মুক্তিযোদ্ধার এ বাগানে গিয়ে দেখা যায় সারি সারি গাছ। থরে থরে ঝুলছে মাল্টা আর মাল্টা। প্রতিটি গাছের শাখায় শাখায় অগণিত মাল্টার ফলন বাগানটিকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে।

বাগান মালিক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব বলেন, বারি-১ জাতের মাল্টা উচ্চ ফলনশীল এবং লাভজনক। আমি আশা করব, আমাদের যুবসমাজ ও চাষিরা বারি-১ জাতের মাল্টা চাষ করলে অনেক লাভবান হবেন। কম খরচে বারি-১ জাতের মাল্টা চাষ করলে নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে স্বাবলম্বী হওয়া সহজ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুল হাসান বলেন, আমাদের দেশে চাষ উপযোগী বারি-১ জাতের মাল্টা উচ্চ ফলনশীল এবং সুস্বাদু ও অধিক লাভজনক। তাই এই জাতের মাল্টা চাষ করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়।

এ জাতের মাল্টা চেনার উপায় হলো, মাল্টার রং হবে সবুজ, প্রতিটি মাল্টার পেছনে অবশ্যই পয়সার মতো গোলাকার চিহ্ন থাকবে। একটি গাছ থেকে মাল্টা বিক্রি করে পাওয়া যাবে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা। চাষি ও যুবসমাজ এ জাতের মাল্টা চাষে ঝুঁকলে স্থানীয় চাহিদা পূরণ করে বিদেশেও মাল্টা রপ্তানি সম্ভব হবে।

এমএসএম / জামান

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট