ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নৌকা ও প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৩


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ৬-১২-২০২৩ দুপুর ৪:২৫

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভায়না ইউনিয়নের বাঁকচুয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের লিটন লস্কর, শামিম হোসেন ও তরিকুল ইসলাম শিশির। তাদের মধ্যে লিটন ও শামিম হোসেন ঝিনাইদহ সদর হাসপাতালে এবং শিশির হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে লিটন ও শামিম স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক ও শিশির আওয়ামী লীগ প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির নৌকা প্রতীকের সমর্থক।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে ওই গ্রামের বটতলা এলাকায় চায়ের দোকানে নৌকা প্রতীকের সমর্থক শিশির ও লিটনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শিশির লিটনের ওপর আক্রমন করে লাঠি দিয়ে পিটিয়ে তার পা ভেঙে দেয়। পরে দু‘পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
আহত লিটন লস্কর জানান, তিনি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। তখন শিশির তার ওপর আক্রমন করে লাঠিসোঠা দিয়ে মারধর করে। এতে তার বাঁ পায়ের হাটুর ওপরের হাড় ভেঙে যায়। তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা করার কারনে এই হামলা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
হরিণাকুণ্ডু হাসপাতালে চিকিৎসাধীন তরিকুল ইসলাম শিশির এই অভিযোগ অস্বীকার করে জানান, কথাকাটাকাটির একপর্যায়ে লিটন লস্করের পক্ষের লোকজন তার ওপর হামলা করেছে। এতে তার ডান পায়ের হাড় চটে গেছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক রাজিব চক্রবর্তী জানান, আহতের বাঁ‘পায়ের হাটুর ওপর ভেঙে গেছে। তার চিকিৎসা চলছে।
হরিণাকুণ্ডু থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২