ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে ডিএনসিসির অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৯-১২-২০২৩ রাত ১১:৩৮

মোহাম্মদপুর বেড়িবাঁধে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান, চার প্রতিষ্ঠানকে,২ লাখ ২০ হাজার টাকা জরিমানা। রাজধানীর মোহাম্মদপুরের বেরীবাঁধ দখল করে রাখা স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় মোহাম্মদপুর বেরীবাঁধের জাকের ডেইরি ফার্ম এলাকায় এ অভিযান চালানো হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ উপস্থিত ছিলেন।এ সময় চারটি 'স' মিলকে ২ লাখ ২০ হাজার  টাকা জরিমানা করা হয়।

তবে, উচ্ছেদ অভিযান নিয়ে জাকের ডেইরি ফার্মের মালিক সাজ্জাদ হোসেন জানান ভিন্ন কথা। তিনি বলেন, গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ এসে আমাদের সকল স্থাপনা ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে বলেন। অন্যথায় আমাদের সব স্থাপনা উচ্ছেদ করা হবে। কিন্তু ওইদিন থেকে টানা বৃষ্টি থাকায় এগুলো সরাতে পারিনি। এছাড়াও, আমার ফার্মে তখন দুইশ গরু,একশো ছাগল ও আরও একশো ভেড়া ছিলো। এই বৃষ্টির মধ্যে এগুলো কোথায় সরাবো তাই কম দামে সব পশুগুলো বিক্রী করে দিতে হয়েছে।

তিনি আরও অভিযোগ করে বলেন,আমরা বেরীবাঁধের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অস্থায়ী স্থাপনা করে গরুর খামার বানিয়েছি। এটা আমাদের দীর্ঘদিনের গরুর ফার্ম। আমাদের মতো বেরীবাঁধের পুরো এলাকায় এমন অনেক গরুর খামার গড়ে ওঠেছে। কিন্তু অন্য কাউকে উচ্ছেদ না করেই আমাদের খামারটি হঠাৎ করে উচ্ছেদ করতে হলো? আশপাশের কোন স্থাপনাতেই উচ্ছেদ চালানো হচ্ছে না বলে অভিযোগ করেন জাকের ডেইরি ফার্মের মালিক। তিনি বলেন এতে আমার প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এমএসএম / এমএসএম

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত