ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন উদ্যোগ আলোচনা সভা অনুষ্ঠিত
এসো সবাই ঐক্য করি মানবাধিকার রক্ষা করি,বৈষম্য ঘোচাও সাম্য বাড়াও মানবাধিকার সুরক্ষা দাও এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেটা হয় ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সংক্ষিপ্ত র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম প্রেস- ক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলায়তনে। সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির কো চেয়ারম্যান নিজামুদ্দিন মীরের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সুমন চট্টগ্রাম জেলা কমিটির সচিব মোহাম্মদ কাসারুজ্জামান যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কমিটির চেয়ারম্যান মোঃ আতিকউল্লাহ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব এএসএম হোসাইনুর জামান।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শাহ সিরাজুর রহমান সজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মাজেদুর রহমান মুন, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ বদরুজ্জামান আজাদ, চট্টগ্রাম মহানগর কমিটির সচিব মোহাম্মদ সাজেদুল আলম চৌধুরী মিল্টন, খুলশি থানা কমিটির চেয়ারম্যান মজিবুর রহমান দুলাল গাজী, হালিশহর থানা কমিটির চেয়ারম্যান হাজী মোহাম্মদ শাহাবদ্দিন শরীফ, কোতোয়ালি থানার চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ ইসমাইল, চকবাজার থানা কমিটির চেয়ারম্যান এস এম মোস্তফা, সীতকুন্ড থানা চেয়ারম্যান কামরুল নাহার নিলু, ফটিকছড়ি ভুজপুর থানা কমিটির চেয়ারম্যান জানেআলম, আকবরশাহ থানা কমিটির সচিব নূর মোহাম্মদ, চট্টগ্রাম মহানগর কমিটির ভাইস চেয়ারম্যান মাস্টার আজিজুল হক, জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার ব্যুরো প্রধান মাইন উদ্দিন সোহেল, চট্টগ্রাম মহানগর কমিটির ভাইস চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক মহানগর কমিটির মোহাম্মদ বখতিয়ার, জেলা কমিটির যুগ্ম সচিব মোহাম্মদ ইউসুফ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল হক, জেলা কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের ও বিভিন্ন কমিটির সদস্য সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রন ও দেশের মানবাধিকার রক্ষায় সরকারকে কাজ করার আহ্বান জানান। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করার জন্য অনুরোধ জানান। বক্তারা বলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভূমিকা রেখেছেন মানবাধিকার দিবস উপলক্ষ্যে আমরা তাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রধান অতিথি ওনার বক্তব্যে বলেন জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী ঝুকিতে আছে এর থেকে রক্ষা পেতে হলে পরিবেশ রক্ষা করার জন্য পরিবেশের প্রতি নজর দিতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে, দূষণ মুক্ত পরিবেশ তৈরী করতে হবে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied