পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগ নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগ নেতা রাকিবুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বুধবার (১১ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার মিঠাগঞ্জ ইউপির তেগাছিয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রায় ২ ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে নারী-পুরুষসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা রাকিবুল হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণসহ প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, গত ২৮ জুলাই রাত ৯টার দিকে মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুলকে (২২) কুপিয়ে ডান হাতের কব্জি কর্তন করে বেশ কয়েকজন দুর্বত্ত। স্থানীয়রা তাকে উদ্ধারে কলাপাড়া হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করে। ১১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৭ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এমএসএম / জামান
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড