ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

চন্দনাইশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১২-১২-২০২৩ দুপুর ২:১৬

সারাদেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সও অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে চন্দনাইশ উপজেলা হাসপাতালে একটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পইনের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃআব্দুল্লাহ আল ইফরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন-শিশু কন্সাল্টেটিভ ডা.আবির আমান,আবাসিক মেডিকেল অফিসার ডা.আবু রাশেদ নুর উদ্দিন,ডা.নাজমুল আলম,ডা.অনিক,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন,মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আখতারুজ্জামান রবিউল, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ পুপুল চৌধুরী,কাঞ্চন ভট্টাচার্য,পরিসংখ্যান পিযুষ চক্রবর্তী,সোহানুর রহমান প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন,ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টি, রাতকানা রোগ প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত, হাম, নিউমোনিয়া ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাসসহ সকল ধরনের মৃত্যুর হার হ্রাস করে। এ ব্যাপারে ডাঃআব্দুল্লাহ আল ইফরান বলেন,কোনো শিশু যাতে ভিটামিন ‘এ’ ক্যাসসুল খাওয়া থেকে বাদ না পড়ে সে লক্ষ্যে উপজেলার প্রত্যেক ইউনিয়নের জনগণকে জানান দেয়া হয়েছে। পাশাপাশি মসজিদ, হাটবাজার, বাসস্ট্যান্ড, নৌ-ঘাটসহ গুরুত্বপূর্ণ স্থানেও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রচার-প্রচারণা চালানো হয়েছে। উল্লেখ্য, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কর্মসূচির শুভসূচনা করেন। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ