ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

র‍্যাবের হাতে আত্মসমর্পণকারী সর্বহারাদের আর্থিক অনুদান প্রদান


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১২-১২-২০২৩ দুপুর ৪:৩১

সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর কার্যালয়ে ৩১৪ জন আত্মসমর্পণকারী সর্বহারা সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।মঙ্গলবার  সকাল ১১ টায় র‍্যাব-১২ এর সদরদপ্তরে আর্থিক অনুদান প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা যায়, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া কুষ্টিয়া, রাজবাড়ী ও মেহেরপুরের মোট ৭ জেলার ৩১৪ জন আত্মসমর্পণকারী সর্বহারার মাঝে জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ৩ কোটি ১৪ লাখ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে র‍্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।এসময় র‍্যাবের মহাপরিচালক বলেন, আত্মসমর্পণকারীরা যেন আবারও বিপথে না যায়, এজন্য তাদের ও তাদের পরিবারকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নিজস্ব কর্মসংস্থানের মাধ্যমে যেন স্বনির্ভর হতে পারে এজন্য তাদেরকে প্রধানমন্ত্রীর এই আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, সিরাজগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।উল্লেখ্য, চলতি বছরের ২১ মে র‍্যাব-১২ এর সহযোগিতায় এসব চরমপন্থীরা বিপুলসংখ্যক অস্রসহ আত্মসমর্পণ করেন। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের