ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠক সমাবেশ অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১২-১২-২০২৩ বিকাল ৬:৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের কলেজ পর্যায়ে বইপড়া কর্মসূচির শিক্ষার্থীদের নিয়ে  পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জ পৌরসভার মেয়র মো. আবদুল্লাহ আল পাঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস আলম সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের বাংলা বিষয়ের   সহকারী অধ্যাপক মো. সাজেদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ আকন্দ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ রানা, সদস্য মো. বেল্লাল হোসেন, রমিনা খাতুন, কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও  ধানঘরা উচ্চবিদ্যালয়ের শিক্ষক শাহানা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানে রায়গঞ্জ বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠাগার আয়োজিত 'আমার মা' শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়া চলতি বছর ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল নারী ক্যাটাগরিতে উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত জয়িতা কলেজের প্রাক্তন ছাত্রী শাহানা ইয়াসমিনকে শুভেচ্ছা স্মারক হিসেবে বই উপহার দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের