ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোবাইল ব্যাংকিং এর মধ্যেমে অর্থ আত্মসাৎ, র‍্যাবের হাতে আটক ১


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৩-১২-২০২৩ দুপুর ৪:৫৮
রাজধানীতে ডিজিটাল মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে প্রতারণা করে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ এর অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা মোঃ পলাশ(৩৩) কে গাজীপুর শ্রীপুর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-২
 
মামলার এজাহার সুত্রে জানা যায় যে, আসামি মোঃ পলাশ এক বছর যাবত কামরাঙ্গীরচর এবং হাজারীবাগ এলাকার ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদ এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর সফটেল প্রতিষ্ঠানের ডিএসও হিসেবে কর্মরত ছিল। সে নগদ এজেন্ট ও প্রতিষ্ঠানে নগদের টাকা গ্রহণ এবং তা নিজ প্রতিষ্ঠানে জমা করার দায়িত্ব পালন করতেন। গত অক্টোবর মাসের ২ তারিখ অন্যান্য দিনের মতো এজেন্টদের নিকট থেকে নগদ টাকা ১১,৯৭,০০০/- (এগারো লক্ষ সাতানব্বই হাজার টাকা) সংগ্রহ করে সন্ধ্যায় অফিসে জমা না করে পালিয়ে যায়। উক্ত ঘটনার পর থেকে সে এবং তার পরিবার সহ আত্মগোপন করে। পরবর্তীতে উক্ত অফিসের ম্যানেজার বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি (মামলা করেন, মামলা  নং- ১৬ মালাটি করে অক্টোবর মাসের  ০৮তারিখে 
পেনাল কোড) মামলা দায়ের করলে এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল ১২ ডিসেম্বর রাত ৭.৩০ ঘটিকায় গাজীপুর জেলার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে  মোঃ পলাশ কে, গ্রেফতার করে।তার পিতার নাম মোঃ হায়দার, গ্রামের বাড়ি থানা শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ।
 
এ বিষয় র‍্যাব-২ এর সিনিয়র এএসপি শিহাব করিম  বলেন প্রাপ্ত তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে  এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কামরাঙ্গীচর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়