ডেমরায় মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজধানীর ডেমরায় ঘাসফুল সংগঠনের উদ্যােগে সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা -২৩ অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক সংগঠন ঘাসফুলের উদ্যোগে শনিবার রাতে বামৈল পশ্চিম পাড়া মাঠে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ঘাসফুলের সভাপতি নূর মোহাম্মদ নোমান। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সালে আহমেদ ও ঢাবি শিক্ষার্থী নাদিম হায়দার।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিএমপির ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন,কোনাপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ সোহেল রানা,মহাখালী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ হান্নান তালুকদার, বামৈল উত্তর ইউনিটের সভাপতি নাসির উদ্দীন, সম্পাদক আবু হানিফ, সহ-সভাপতি দাউদ হোসেন ওহাব,বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ওয়াদুদ মিয়া,বামৈল ৭ নং ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি আলী জিন্নাহ, সাবেক যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম, বামৈল পশ্চিম পাড়া মসজিদ কমিটির সভাপতি দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া,আনোয়ার পাশা টুকু,এ কে এম মিজানুর রহমান, মুরাদ হোসেন, আবু সালেহ,মহসিন মিয়া, আব্দুল হাদী,হামিদুল ইসলাম রনি,মাহমুদুল হাসান তুহিন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ঘাসফুল সংগঠন বরাবরই ভালো কাজ করছে সমাজের জন্য। মাদকের বিরুদ্ধে তারা বলিষ্ঠ অবস্থান নিয়েছে সরাসরি।সমাজের ব্যাধি দূর করতে মাদক ও দূর্নীতির বিরুদ্ধে সবাইকে একযোগে অবস্থান নেয়ার আহবান জানান।এসময় তিনি সামাজিক সংগঠনের মহতী উদ্যোগের প্রশংসা করেন।সমাজ ও দেশের ক্লান্তিকালে যুব সমাজকে এগিয়ে আসতে আহবান প্রদান করেন।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা