ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা ১৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাহারে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৭-১২-২০২৩ রাত ১১:৩৬

ঢাকা-১৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ১৭ ডিসেম্বর রাতে মুঠোফোনে সেন্টু নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন সকালের সময়কে।

ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হয়েছিল জাপার সেন্টুকে। তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেয়ার অনেকটা সুনিশ্চিত পাশের অপেক্ষায় রয়েছেন আওয়ামী লীগের এই হেভিওয়েট প্রার্থী বলেই মনে করছেন স্থানীয়রা। ঢাকা ১৩ আসনে অন্য দুইজন প্রার্থী থাকলেও তাদের তেমন কোনো আলোচনা নেই বললেই চলে।

 
 

বাকি দুইজন হচ্ছে কামরুল আহসান বাংলাদেশ তরিকত ফেডারেশন ও সোহেল সামাদ বাচ্চু বাংলাদেশ সুপ্রিম পার্টি।

জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু তিনি বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ড এর তিনবারের কাউন্সিলর। এর আগেও তিনি এই আসন থেকে সংসদ নির্বাচন করার জন্য একাধিকবার মনোনয়ন কিনে ছিলেন। জাতীয় পর্টি থেকেও তাকেই মনোনীত করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মেনে তিনি এই আসন থেকে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন।

ঢাকা ১৩ আসনে জাতীয় পার্টি না থাকায় আওয়ামী লীগের জন্য অনেকটা সহজ হয়েছে বলে স্থানীয়দের দাবী কারণ এই আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এমনিতেই হেভিওয়েট প্রার্থী, তিনি এই আসন থেকে ২০০৮ ২০১৪ সালে সংসদ নির্বাচনে জয় হয়েছিলেন।

নানকের রয়েছে বিশাল জনপ্রিয়তা আদাবর মোহাম্মদপুর শেরেবাংলার এক অংশে রয়েছে আওয়ামী লীগের ভোট ব্যাংক। তাই নানকের হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী না থাকায় অনেকটা আরো সহজ হয়েছে আওয়ামী লীগের জন্য। ভোট হওয়ার আগেই কর্মীদের মাঝে একধরনের বিজয়ের হাসি দেখা যাচ্ছে বলে অনেকেই মনে করছেন।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়