মোহাম্মদপুর থানাধীন বসিলা তিন রাস্তার মোড়ে পুলিশ বক্স ভাংচুর
মোহাম্মদপুর তিন রাস্তায় মোড়ে অটোরিকশা এবং ব্যাটারি চালিত ইজিবাইক চালকদের পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার ১৭ ডিসেম্বর বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুলিশের কয়েকটি মোটরসাইকেল ভাংচুর সহ পুলিশের কার্যলাটি ভাংচুর করা হয়।
মোহাম্মদপুর বছিলা তিন রাস্তার মোড় এলাকায় যানজট তৈরি করাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ তিনটি অটোরিকশা আটক করে বক্সে নিয়ে আসে। এ ঘটনায় তিন রাস্তার মোড়ে অটো রিক্সা চালক এবং ব্যাটারি চালিত ইজি বাইক চালক একত্রিত হয়ে, ১৫০ থেকে ১৭০ জন, তিন রাস্তার মোড় এলাকার ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর করে এলাকা ত্যাগ করে। এ ঘটনায় দু'জনকে আটক করেছে বলে সূত্রে জানা যায়। স্থানীয় সূত্রে আরো জানা যায় এই ঘটনার কয়েকমাস আগেও এমনই আরো একটি ঘটনা ঘটিয়েছিল আটোর ড্রাইভাররা। আটোর ড্রাইভাররা বেআইনী ভাবে বেপরোয়া গতিতে অটোরিক্সা চালিয়ে থাকেন রিক্সার ড্রাইভাররা এতে বাঁধা দিলেই ঘটে বিপত্তি ভাংচুর করে পুলিশ বক্স।
এ ঘটনায় মোহাম্মদপুর ট্রাফিক ইনচার্জ (টিআই) জহরুল হক জানান, হঠাৎ করে দুপুর বারোটার দিকে দেড় থেকে ২'শ জন অটোরিকশা চালক এসে আমাদের ও ট্রাফিক বক্সের ভিতর হামলা চালায়। এ সময় ট্রাফিক বক্স ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙ্গচুর করে। এ ঘটনায় আমরা মোহাম্মদপুর থানা মামলা দায়ের করেছি। মূলত ঘটনা শিয়া মসজিদ ও কলেজ গেইট এলাকায় ঘটেছে। সেখানে গাড়ী আটক করায় আমার এখানে এসে তারা হামলা চালিয়েছে। এবিষয় মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক ভূঞা বলেন, এ ঘটনার সাথে জড়িত দুই জনকে আমরা আটক করেছি। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সকল আসামীকে আটকের জন্য আমরা চেষ্টা করছি।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ