ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ইজারাদারকে হাটের খাজনা আদায়ে বাধা দেয়ার অভিযোগ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৩১-৫-২০২১ দুপুর ৩:৩৩
ফরিদপুরের বোয়ালমারীতে হাটের খাজনা আদায় করতে পারছেন না ইজারাদার। এ ব্যাপারে গত রোববার (৩০ মে) বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই ইজারাদার।
 
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ মে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় হাটের দরপত্র দাখিল করে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিবেচিত হন বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা গ্রামের সলেমান মোল্যার ছেলে মো. আকরাম হোসেন। গত ২১ মে ওই হাটে ইজারাদারের লোকেরা খাজনা আদায় করতে গেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আজিজার রহমান মোল্যা, মো. মাহিদুল হক, মশিউল আলম বাবু, রন্টু মোল্যা, সোবাহান মোল্যা, বিষু মোল্যাসহ ২০-২৫ জন খাজনা আদায়ে বাধা প্রদান করেন। এরপর গত ২৮ মে পুনরায় খাজনা আদায় করতে গেলে স্থানীয় ১০-১২ জন লোক খাজনা আদায়কারীদের একটি গোডাউনে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে পরে ছেড়ে দেয়। এ ঘটনায় ইজারাদার আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ৩০ মে রোববার আবেদন করেছেন। 
 
এ ব্যাপারে রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজার রহমান মোল্যা জানান, খাজনা আদায়ে বাধা দেয়ার বিষয়ে আমার জানা নেই। আমি এ ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নই।
 
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, এই হাট থেকে এর আগে খাজনা আদায় করা হতো না। নতুন করে খাজনা আদায় করায় একটু সমস্যা হচ্ছে। মঙ্গলবার উভয়পক্ষকে ডেকেছি। খাজনা আদায়ে কেন বাধা প্রদান করা হচ্ছে তা জানতে চাওয়া হবে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ