ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কাজে পবিত্র ধর্মগ্রন্থ ব্যবহারের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২০-১২-২০২৩ দুপুর ৩:৬

যশোরের কেশবপুরে এক সংসদ সদস্য প্রার্থীর পক্ষে কতিপয় রাজনৈতিক নেতা-কর্মী পবিত্র ধর্মগ্রন্থ (আল কোরআন ও গীতা) ছোঁয়ায়ে নেতাকর্মীদের কাজ করার জন্য শপথ বাক্য পাঠ করাচ্ছেন। শপথ পড়িয়ে নির্বাচনের মাঠে নামানোর যে চেষ্টা তাতে প্রমাণিত হয় এখানকার নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে তার সম্পর্কের গভীরতা কতটা কমেছে। তাঁর যে জনপ্রিয়তা নেই এটাই তার প্রমাণ।

মঙ্গলবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ অভিযোগ করেছেন। সংসদ নির্বাচনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন আরও বলেন কেশবপুরে বহিরাগতদের পদচারণা সুষ্ঠ নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করবে। অপরিচিত এতো বেশি মুখে (ব্যক্তিদের) বিভিন্ন বাসাবাড়িতে রাত্রিকালীন যাপন সাধারণ ভোটারদের ভীতগ্রহস্থ করছে। ভোটারদের মাঝে আতংক বিরাজ করছে। সে ক্ষেত্রে আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যে কেশবপুরের অতিশয় শান্তিপ্রিয় এবং নিরীহ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে তার প্রয়োজনীয় পদক্ষেপের ।

সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম খান, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দীন সরদার ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলতাফ হোসেন বিশ্বাস। উল্লেখ্য একটি দলের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের ধর্মগ্রন্থ ছোঁয়ানোর বিষয়টি জানাজানি হয়ে পড়ায় কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়নসহ পৌর এলাকার সাধারণ মানুষের ভেতর এ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ