লাভে বেড়েছে সরিষা চাষ; রায়গঞ্জে মাঠে মাঠে হলুদ স্বপ্ন বুনছে কৃষকরা
দিগন্তজুড়ে ফসলে ভরা মাঠে মাঠে হলুদের সমারোহ। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। সরিষার ফুলের মাঝে স্বপ্ন এখন কৃষকের। সরিষার ক্ষেত হলুদ ফুলের সাথে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। চলতি মৌসুমে সরিষার চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন রায়গঞ্জ উপজেলার কৃষকরা। ভোজ্যতেলের দাম বাড়ার ফলে দিন দিন বাড়ছে সরিষার তেলের চাহিদা।
একই সঙ্গে দাম ভালো পাওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা। গত বছরের তুলনায় এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় চলতি মৌসুমে বেড়েছে সরিষার চাষ। সরিষার বাম্পার ফলনে গ্রামীণ অর্থনীতিতে দেখা দিতে পারে সম্ভাবনার নতুন দুয়ার।
সরেজমিনে ঘুরে দেখা গেছে,যে উপজেলার চান্দাইকোনা,ধামাইনগর,সোনাখাড়া,ধুবিল,পাঙ্গাসী,ঘুড়কা,নলকা ইউনিয়নের প্রতিটি এলাকাতেই কম বেশি সরিষার চাষ করা হয়েছে।
উন্নত জাত ও দেশীয় জাতের সরিষার বীজ বপন করছেন কৃষকরা। তবে দেশি সরিষার চেয়ে উন্নত জাতের বারি-১৪ ও বারি -১৫ ফলন বেশি হওয়ায় এ দুই জাতের সরিষা চাষে বেশি আগ্রহী কৃষকরা।
উপজেলার পশ্চিম লক্ষিকোলা গ্রামের কৃষক আবু সুফিয়ান তালুকদার জানান, চলতি মৌসুমে তিনি সাড়ে ৬ বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষার আবাদ করেছেন। গাছে ভালো ফলন দেখা গেছে। আবহাওয়া অনুকূলে থাকলে লাভবান হওয়ায় স্বপ্ন দেখছেন তিনি। এবার লাভবান হলে আগামীতে আরো ব্যাপক হারে চাষাবাদ করবেন।
একই গ্রামের কৃষক আল আমিন তালুকদার বলেন, আমরা কৃষক পরিবারের সন্তান। কৃষি কাজ করেই আমাদের বাবা-দাদারা চলেছেন, আমরাও চলছি। নিজেদের জমিতে সরিষা আবাদ করেছি। আশা করছি অন্য বছরের তুলনায় এবার সরিষার ফলন ভালো হবে।
ঘুড়কা ইউনিয়নের গ্রামের কৃষক বলেন, সরিষা বিনা চাষেই উৎপাদন করা যায়। জমি সমান করা লাগে না, সেচ লাগে না। শুধু রোপণ করে দিলেই হয়। আর তেমন খরচ নেই। খাটা-খাটুনি ছাড়াই সরিষার ভালো ফলন পাওয়া যায়। তাছাড়া সরিষার উৎপাদন বেশি হলে মানুষ সরিষার তেল কম দামে পাবে। সয়াবিন তেলের বিকল্প হয়ে উঠবে। চাহিদা কমলে সয়াবিন তেলেরও দাম কমে যাবে।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, গত বছরের তুলনায় এবার এ অঞ্চলে সরিষার আবাদ বেশি হয়েছে। চলতি মৌসুমে মোট ১০,৮৯০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। গত বছর ৬,৭৪৬ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিলো। দাম ও ফলন ভালো পাওয়ায় সরিষা চাষে ঝুঁকে পড়েছেন কৃষকেরা।রায়গঞ্জ উপজেলা কৃষি অফিস সব সময় কৃষকদের নানা বিষয়ে সার্বিক সহযোগিতা করে চলেছে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা