এমপির ব্যক্তিগত সহকারীর গাড়ি ও নৌকা প্রতীকের অফিস ভাঙচুর
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নৌকা প্রতীকের অফিস ও প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির ব্যক্তিগত সহকারী রওশন আলীর প্রাইভেট কার ভাঙচুর করেছে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের কর্মী ও সমর্থকরা। শনিবার সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে এ ঘটনা।
এ সময় শাহিনুর রহমান মজনু নামে নৌকা প্রতীকের আরও এক সমর্থককে মারধর ও তার ব্যবহৃত মোটরসাইকেলও ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
রওশন আলীর ভাষ্য, সন্ধ্যা ৭টার দিকে তিনি ওই ইউনিয়নের সোহাগপুর গ্রামে একটি নির্বাচনী সভায় যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে আড়ুয়াকান্দি গ্রামে পৌছলে ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থক ও একই ইউনিয়নের চেয়ারম্যান বসির উদ্দিন ও তার ভাগনে আরিয়ান রাফির নেতৃত্বে ৪০/৫০ জন দুর্বৃত্ত তার গাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ও ভাঙচুর করে। তাকে হত্যার উদ্দ্যেশে এই হামলা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। ইউপি চেয়ারম্যান বসির উদ্দিনের ভাষ্য, তারা বিকেলে একই ইউনিয়নের চ্যঙের মোড় বাজারে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা করছিলেন। তখন নৌকা প্রতীকের সমর্থকেরা সেখানে হামলা করে মাইক ভাঙচুর করে। এ ঘটনার জেরে উত্তেজিত হয়ে তার সমর্থকরা নৌকা প্রতীকের প্রার্থীর ব্যক্তিগত সহকারীর গাড়ি ভাঙচুর করেছে। তবে তিনি এই ভাঙচুরের সাথে জড়িত ছিলেন না।
সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী