ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নির্বাচনী সংবাদ প্রকাশ করাই সাংবাদিককে প্রাননাশের হুমকি


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৪-১২-২০২৩ দুপুর ১:৪৮

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা ও কল্যান পত্রিকার কেশবপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদকে হাত পা ভেঙ্গে দেয়া ও জীবন নাশের হুমকি প্রদানের প্রতিবাদে কেশবপুর প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।  
ঘটনায় কেশবপুর প্রেসক্লাবে গত শনিবার বিকেলে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান সভাপতিত্ব করেন ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীর সঞ্চালনায় বক্তৃতা করেন, সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি আজিজুর রহমান, নয়া দিগন্ত প্রতিনিধি আব্দুল হাই সিদ্দিকী, প্রথম আলো প্রতিনিধি দিলীপ মোদক, কালের কন্ঠ প্রতিনিধি নুরুল ইসলাম খান, রুপান্তর প্রতিদিন প্রতিনিধি উৎপল দে, দৈনিক সংবাদ প্রতিনিধি শামসুর রহমান, ইনকিলাব প্রতিনিধি হাজী রুহুল কুদ্দুস, আমার সংবাদ প্রতিনিধি শেখ শাহীনুল ইসলাম, তৃতীয় মাত্রা প্রতিনিধি আব্দুল করিম, আজকের পত্রিকার ও গ্রামের কাগজ প্রতিনিধি কামরুজ্জামান রাজু, দৈনিক স্পন্দন প্রতিনিধি মিলন দে, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি বিল্লাল হোসেন, খুলনাঞ্চল প্রতিনিধি আলমগাীর হোসেন, সত্যপাঠ প্রতিনিধি অলিয়ার রহমান প্রমুখ।
জানা গেছে, যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর হলফনামা ও তার কর্মী সমর্থকদের আচরনবিধি লঙ্ঘনের সংবাদ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক কালবেলা ও যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যান, প্রথম আলো, যুগান্তর, আজকের পত্রিকা, গ্রামের কাগজসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এঘটনায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত ১১ টার দিকে শহরের ত্রিমোহিনী মোড়ে দাড়িয়ে কেশবপুর পৌর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক টিটো সাংবাদিদের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। এসময় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ শহরের ত্রিমোহিনী মোড়ে পৌছলে তাকে উদ্দেশ্য করে তার হাত-পা ভেঙে ফেলা ও প্রাণনাশের হুমকি দেয়। এবং তার সাথে থাকা একদল ব্যক্তিদের ওই সাংবাদিকের হাত-পা ভেঙে দেয়ার নির্দেশ দেয়। এসময় কেশবপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে হাজির হলে হুমকিদাতারা পরবর্তীতে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। ঘটনাটি তাৎক্ষনিক সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন এবং কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলমকে অবহিত করা হয়। 
সভায় সর্বসম্মতিক্রমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়াও থানায় জিডি ও সাংবাদিকদের সুরক্ষার জন্য প্রধান নির্বাচন কমিশনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। 
এ বিষয়ে পৌর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক টিটো বলেন, হুমকি দেয়া তো দূরের কথা আমি তার ছায়াও দেখিনি।
এ বিষয়ে নৌকা প্রতিকের প্রার্র্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুস সামাদ বলেন, ঘটনাটির তিব্র নিন্দা জানাই, এ ঘটনাটি টিটোর ব্যক্তিগত এর সাথে নৌকা প্রতিকের প্রার্থী কোনো সংশ্লিষ্টতা নেই।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি