ঢাকা ১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নানকের নির্বাচনী প্রচারণায় হামলাঃ আটক-১
মোহাম্মদপুরে নানকের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে,আটক ১। রাজধানীর মোহাম্মদপুর থানার টাউন হল বাজার মসজিদের সামনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগের উপর হামলার ঘটনা ঘটেছে।
এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা। ২৪ ডিসেম্বর রবিবার সকাল ১১ টার দিকে নির্বাচনী গণসংযোগ ও মিছিলের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক। তিনি বলেন, নির্বাচনী মিছিলের মধ্যে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে পুলিশ যাওয়ার আগেই থেমে গেছে। বিস্তারিত এখনও জানতে পারি নি। তবেঁ হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১১ টার দিকে টাউন হলে পূর্ব নির্ধারিত নির্বাচনী গণসংযোগের মিছিলের মধ্যে এক গ্রুপের সদস্যরা আরেক গ্রুপের সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে।

এতে মিছিলের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের কে স্থানীয়রা রিকশা করে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন। দুই গ্রুপের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে আহতরা হয়েছে - মো.মেরাজ, মো. সিয়াম, মো. বাপ্পি, মো. সৌরভ। তারা সবাই আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে। তবে কোন গ্রুপের সেটি নিশ্চিত হওয়া যায় নি। এমনকি হামলা কেনো হলো তাও নিশ্চিত নন প্রশাসন, তবেঁ ঘটনাটি তদন্ত করছে পুলিশ। হামলার সময়ে উপস্থিত এক আওয়ামী লীগ কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, একতজন চাপাতি হাতে জাহাঙ্গীর কবির নানকের কাছে গিয়ে উচিয়ে ধরে। পাশে থাকা নেতাকর্মীরা নানককে সরিয়ে নেওয়ার পরপরই সংঘর্ষ শুরু হয়। এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানও প্রচারণায় ছিলেন নানকের সাথে। এ ঘটনায় মোহাম্মদপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহ্ফুজ হক ভূঁইয়া বলেন, মোহাম্মদপুর টাউন হল এলাকায় নির্বাচনী প্রচারণার সময় একটি হামলার ঘটনা ঘটে, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসা করার জন্য আটক করা হয়েছে, হামলার ঘটনায় কেউ ছাড় পারবেনা। ঘটনাটি তদন্ত চলছে, তদন্ত করে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ