ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৪-১২-২০২৩ দুপুর ৪:৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে সরকারী বেগম নূরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজে হল রুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ’র সভাপতিত্বে এই ক্যাম্পেইনার প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। এসময় প্রধান অতিথি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ উদ্যোগের আওতায় একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে প্রত্যেক ভোটারের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেয়া হবে। এসময় আরো বক্তব্য রাখেন রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য ও বর্তমান নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা.আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হান্নান খান,রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয় প্রমুখ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালার মাস্টার ট্রেইনার হিসাবে প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর হোসেন শামীম আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৪শতাধিক নেতা কর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন।উল্লেখ্য, প্রশিক্ষণ অনুষ্ঠানে শেখ হাসিনার উন্নয়নের সঠিক বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য আওয়ামী লীগের কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা বক্তব্য তুলে ধরেন বক্তারা।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের