ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা ১৭ আসনে বিকল্পধারার প্রার্থীর ব্যাপক প্রচারণা


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৪-১২-২০২৩ বিকাল ৬:৪৯
রবিবার ২৪ ডিসেম্বর সকাল থেকেই প্রচারণা শুরু করেন বিকল্পধারার মনোনীত প্রার্থী মোঃ আইনুল।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদিন  বিকল্পধারা বাংলাদেশের ঢাকা-১৭ আসনের মনোনীত প্রার্থী মোঃ আইনুল হক প্রচারণায় অংশ নিচ্ছেন। এ আসনটি গুলশান, বনানী, কালাচাঁদপুর, ঢাকা সেনানিবাস, ও ভাষানটেকের কিছু অংশ নিয়ে গঠিত।
 
বিকল্পধারা বাংলাদেশের ঢাকা-১৭ আসনের মনোনীত প্রার্থী মোঃ আইনুল হক দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে  রাজধানীর বারিধারা থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এসময় তিনি ভোটারদের কাছে দোয়া ও ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। প্রচারণাকালে মোঃ আইনুল হক বলেন, ‘আমি আমার নির্বাচনী এলাকার বাসিন্দা। নির্বাচিত হলে যথাসাধ্য উন্নয়ন করবো। আমি এলাকার মানুষের পাশে আছি। সামাজিক দায়বদ্ধতা নিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছি, এখনো আছি আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। সংসদ সদস্য নির্বাচিত হলে আরও বেশি পাশে থাকার সুযোগ হবে।
 
মোঃ আইনুল হক  ঢাকা-১৭ আসনের অন্তর্ভূক্ত কালাচাঁদপুর এলাকা পদক্ষিণ শেষ করে বনানীর নির্বাচনী অফিসে এসে শনিবারের প্রচারণা সমাপ্তি করেন ।
জন্মস্থান সিরাজগঞ্জে হলেও, দুই যুগেরও বেশি সময় ধরে বনানীর বাসিন্দা হিসেবে রাজনৈতিক কর্মকান্ডে জড়িত মোঃ আইনুল হক । মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান এই শ্রমিক নেতার আপন বড়ভাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শাহাদাৎ বরণ করেন।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়