ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আদাবর থানার হাজত থেকে পালিয়েছে মাদক মামলার আসামি


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৩০-১২-২০২৩ দুপুর ৪:৪৫

রাজধানীর আদাবর থানার হাজতখানার ভেতর থেকে এক মাদক মামলার নারী আসামি পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে,ওই আসামির নাম লাবনী আক্তার। শনিবার (৩০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে পালানোর ঘটনাটি ঘটে।

পলাতক ওই আসামীর নাম- লাবনী আক্তার (২০)। তিনি গতকাল (শুক্রবার) দুপুরের দিকে ইয়াবাসহ পুলিশ হাতে গ্রেফতার করে। এতো সিসি ক্যামেরা ও ডিউটি অফিসার থাকার পরও থানার হাজতখানা থেকে এভাবে আসামী পালিয়ে যাওয়ায় পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠেছে। শনিবার দুপুরে আসামি পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি বলেন, শনিবার ভোর রাতে এক নারী আসামি পালিয়েছে। আমরা তাকে গ্রেফতারে অভিযন চালাচ্ছি। আশা করছি  দ্রুতই গ্রেফতার করতে পারবো। এই নারীর বিরুদ্ধে মিরপুর থানায় মাদক মামলা রয়েছে। গতকাল আমরা ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছি। ভোর রাতে সে পালিয়েছে।  

ওই নারীকে গ্রেফতারের পর বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম। মামলা নম্বর ২৬। আদাবর থানার মামলার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে আদাবর থানার এসআই ইব্রাহীম ও এএসআই মাসুম আলীর নেতৃত্বে লাবনী আক্তার (২০) কে শেখেরটেক ১১ নম্বর থেকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পরদিন আদালতে পাঠানোর জন্য রাতের বেলা আসামীকে থানার হাজতখানায় রাখা হয়। সকালে আদালতে আসামীকে পাঠাতে এসে পুলিশ আসামীকে খুজে পাচ্ছেনা, না পেয়ে ঘটনাটি নিয়ে থানার তোলপাড় সৃষ্টি হয়। ইতিমধ্যে আসামীকে খুঁজে বের করতে আদাবর থানা পুলিশের কয়েকটি টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়