পালানো সেই আসামি ১৭ ঘন্টা পর গ্রেফতার
রাজধানীর আদাবর থানার হাজত থেকে পালানো মাদক মামলার নারী আসামি লাবনী আক্তারকে (২০) কেরানীগঞ্জের মধু সিটি থেকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ১৭ ঘণ্টা ঢাকা ও আশপাশের থানায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
তিনি বলেন, দায়িত্বরত পুলিশ সদস্যদের অসতর্কতায় থানা হেফাজতে থাকা মাদক মামলার নারী আসামি লাবনী আক্তার পালিয়ে যায়। ভোর সোয়া পাঁচটার দিকে সে কৌশলে থানা থেকে চলে যায়। পরে ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত থানার পরিদর্শক (তদন্ত) ও পরিদর্শক (অপারেশনের) নেতৃত্বে ঢাকার মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের এলাকা এবং সাভার, হেমায়েতপুর, বসিলার মধুসিটিসহ বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালানো হয়। অবশেষে ১৭ ঘণ্টা পরে আমরা আসামিকে ফের গ্রেফতার করেছি।
আদাবর থানার ওসি মাহবুব বলেন, অত্যন্ত কৌশলে নারী ও শিশু ডেস্ক থেকে মাদক মামলার আসামি লাবনী পালিয়ে যায়। এরপরে তাকে খুঁজতে মাঠে নামি। সম্ভাব্য সকল স্থানে খুঁজি। কিন্তু কোথাও পাইনি। পরে তার স্বামীকে আটক করার পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কেরাণীগঞ্জ মডেল থানা এলাকার মধু সিটি হাউজিং থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালত হাজির করা হবে।
আসামি পালানো ও দায়িত্ব অবহেলা তদন্তে কোনো কমিটি ঘটন করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি বলতে পারছি না। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন। তবে দায়িত্বরতদের কিছুটা অসতর্কতা তো ছিল। তবে আমি কাউকে শাস্তি বা বরখাস্ত করতে পারি না। এটা ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ