ভোটার ও সংশ্লিষ্টদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব র্যাবের: র্যাব মহাপরিচালক
ভোটার যাতে নির্ভয়ে কেন্দ্রে যেতে পারে এবং ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব বলেছেন,র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)'র মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
তিনি বলেন, সাংবিধানিকভাবে ভোট দেওয়া না দেওয়ার অধিকার সবার রয়েছে।যদি কেউ মনে করে ভোট দিবে না-সেটা তার বিষয়। তবে কেউ যদি ভোট দিতে চায় আর কেউ যদি এতে বাধা দেয়, আমরা সেক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থা নেব বলেছেন, কে হারবে কে জিতবে সেটি আমাদের বিষয় নয়। আমাদের লক্ষ্য সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা। রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে নগরের উত্তর পতেঙ্গা স্টীলমিল বাজারে র্যাব-৭ এর সদর দপ্তরে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে নির্বাচন কমিশন আগেই নির্দেশনা দিয়েছে জানিয়ে এম খুরশীদ হোসেন বলেন, অবৈধ অস্ত্র তো অবশ্যই ধরবো। বৈধ অস্ত্রের যদি অবৈধ ব্যবহার হয়, সেক্ষেত্রেও ব্যবস্থা নেবো।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে যারা কাজ করবে তাদের সঙ্গে সমন্বয় থাকবে। আরেকটা বিষয়, বাস্তবতা হচ্ছে একটা আসনে যতগুলো কেন্দ্র রয়েছে তত স্ট্রাইকিং ফোর্স তো আর নেই। আমরা টহলে থাকবো। কোথাও ক্রাইসিস হলে সেখানে আমরা দ্রুত যাব। সেক্ষেত্রে যাওয়ার যে সময় শুধু সেটাই লাগবে। নির্বাচন ঘিরে এখনও কোনো হুমকি নেই। চোরাগোপ্তা হামলার বিষয়ে আমাদের গোয়েন্দারা কাজ করছে। এছাড়া ঝুঁকিপূর্ণ আসনগুলোতে আমাদের আলাদা নজরদারি আছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন