রায়গঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত
"সমাজসেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ, এই পতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্নাঢ্য র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইলিয়াস হোসাইনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার।
এসময় প্রধান তার বক্তৃতায় বলেন, বর্তমান সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বৃদ্ধিসহ আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাতা প্রবর্তন করেছে।তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের দুস্থ ও অসহায় মানুষের সেবা নিশ্চিতকল্পে কল্যাণমুখি বিভিন্ন কর্মসূচি চালু করেন।দেশের দারিদ্র্যের হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।সামাজিক সেবার পরিধি আরও বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি সেবামূলক কর্মকাণ্ডে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী সমাজসেবা অফিসার মো: শওকত আলীসহ সকল ইউনিয়ন সমাজ কর্মী প্রমুখ। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও কম্বল বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা