ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে অসহায়, দুঃস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ


সুমন চক্রবর্ত্তী photo সুমন চক্রবর্ত্তী
প্রকাশিত: ৩-১-২০২৪ বিকাল ৫:৫০
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে অসহায়, দুঃস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 
মঙ্গলবার  (৩ জানুয়ারি) দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্বরে শীতবস্ত্র বিতরণকালে মান্যবর পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় বলেন, আমরা চাই এধরনের  মানবিক কার্যক্রম প্রচারিত হোক। তবে এই জন্য না যে, আমাদের প্রচারণার প্রয়োজন রয়েছে। বরং এই জন্য যে, সমাজের সামর্থ্যবান ও সম্পন্ন ব্যক্তিবর্গ এতে অনুপ্রাণিত হবে এবং সামর্থ্যানুযায়ী নানা মানবিক কার্যক্রমে এগিয়ে আসবে।
 
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং  আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম এর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক জনাব এম এ মালেক, সহ-সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ সর্দার, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, নির্বাহী সদস্য জনাব মোহাম্মদ ওসমান গণি, সদস্য জনাব মোঃ জয়নাল আবেদীন, সহকারী পরিচালক জনাব মোঃ মেলিম নাসের, হিসাব কর্মকর্তা জনাব আবদুল কাইয়ুম ও সাইট ইঞ্জিনিয়ার আবিদুর রহমান সোহেল।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক