ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জ-৩ আসনে নৌকা ঈগলের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৫-১-২০২৪ বিকাল ৫:১৫

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনন্দ মুখর পরিবেশ জমে উঠেছে। এবার এ আসনে আওয়ামী লীগ (নৌকা) ও স্বতন্ত্রের (ঈগল) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। এখানে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ আলহাজ¦ সাখাওয়াত হোসেন সুইট (ঈগল), জাতীয় পার্টির প্রার্থী রায়গঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক জাকির হোসেন তালুকদার (লাঙ্গল), বিএনএম এর প্রার্থী এ্যাড. গোলাম মোস্তফা মন্টু (নোঙ্গর), স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ মুহাঃ নূরুল ইসলাম উজ্জ্বল (ট্রাক)। প্রত্যেক প্রার্থীর সমর্থকেরা নিজ নিজ প্রার্থী ব্যাপক ভোটে বিজয়ী হবেন বলে দাবি করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের কারো মুখে শোনা যাচ্ছে নৌকার শুনাম ও কারো মুখে শোনা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য প্রার্থীর গুণগান। ভোটারদের মন জয় করতে প্রার্থীদের দেওয়া নানা প্রতিশ্রুতি নিয়ে চায়ের দোকান হোটেল রেস্তোরা ও জনবহুল স্থানে হচ্ছে ব্যাপক আলোচনা সমালোচনা। প্রার্থীদের প্রচারণার ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। চারিদিকে সাজ সাজ রব। এবার ভোটাররা নির্বিঘ্নে তাদের পছেন্দের প্রার্থীকে ভোট দিবেন বলে আশা করছেন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৮৪৩ জন। নারী ভোটারের সংখ্যা ২ লাখ ৬ হাজার ৩৭৫ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার ৫জন। মোট কেন্দ্রের সংখ্যা ১৫৩, ঝুঁকিপূর্ণ কেন্দ্র  প্রায় ৬০ বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের