রায়গঞ্জে একরাতে ৪ বাড়িতে ডাকাতি
রায়গঞ্জে এক রাত্রে ৪ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। জানাযায়, উপজেলার চান্দাইকোনা গ্রামের সরকার পাড়ায় রাত্রি আড়াই টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দল চান্দাইকোনা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পাশ্বের মৃত বজলার রহমানের পুত্র শিক্ষক তৌহিদুল ইসলামের বাসার গেটের তালা ও জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে তাদেরকে একটি রুমে আটকে রেখে প্রায় ৪ ভরি স্বর্ণ ১২ ভরি রুপার অলঙ্কার ও ২ লাখ ৭০ হাজার নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।অপরদিকে অটো মিল মালিক বাবুর বাড়িতে জানালার গ্রীল কেটে ১০ ভরি স্বর্ণ ১৫ ভরি রুপার অলঙ্কার ও নগদ ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।একই সময় পাশ্ববর্তী তালুকদার রাড়ি সহ অন্য আরেকটি বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।এবিষয়ে চান্দাইকোনা এলাকাবাসীর মধ্যে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। চান্দাইকোনা ইউপি সদস্য বাদশাহ সিরাজি বলেন, একই রাত্রে ৪ বাড়িতে ডাকাতি খুবই দুঃখ জনক, বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন