ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা, তিন জনের কারাদন্ড


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৭-১-২০২৪ দুপুর ৪:২৬

সিরাজগঞ্জ-৩ আসনে রায়গঞ্জ উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টা করায় তিন ব্যক্তিকে ছয় মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বাসুদেবকোল শ্রীরামের পাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। দন্ড প্রাপ্তরা হলেন- বাসুদেবকোল দক্ষিণপাড়ার আছের আলীর ছেলে ইকবাল হোসেন সরকার (৪১) ও একই এলাকার নুরুল ইসলাম সরকারের ছেলে মোবারক হোসেন (৪০)। এবং রায়গঞ্জ উপজেলা সদর মহিলা কলেজ কেন্দ্রে একই অপরাধের দায়ে তারেক সালমান (২৭) নমের এক যুবককে আটক করা হয়। দন্ড প্রাপ্ত তারেক সালমান রায়গঞ্জ পৌরসভা এলাকার আব্দুল হাই তালুকদারের ছেলে।নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ও তানজিল পার্ভেজ জানান, ওই তিন ব্যক্তি ছদ্মবেশে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার চেষ্টা করছিলেন। সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জাল ভোট দিতে আসার কথা স্বীকার করেন। এরপর দন্ডবিধির ১৮৬০ এর ১৭১ চ ধারা অনুযায়ী তাদের তিন জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের