রায়গঞ্জে বাড়ছে ঠাণ্ডা ও ভাইরাস জনিত রোগীর সংখ্যা
শীতে জুবুথুবু প্রাণ-প্রকৃতি। শীতের এমন প্রকোপে সিরাজগঞ্জের রায়গঞ্জে আশঙ্কাজনক হারে বেড়েছে ঠাণ্ডা ও ভাইরাস জনিত রোগীর সংখ্যা।শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জ্বর-সর্দি, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগের চিকিৎসা নিতে প্রতিদিনই রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছেন আক্রান্তরা। তাদের মধ্যে সবচেয়ে বেশি শিশু ও বয়স্করা। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে ১০-১৫ জন রোগী।সরেজমিনে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে দেখা যায়, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।
হাসপাতালে ভর্তি হওয়া হুসাইন নামে এক শিশুর মা বলেন, গত দুদিন থেকে ছেলের পাতলা পায়খানা। মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি করেছি ছেলেকে। কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। তবে হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেশি।সিনথিয়া নামে আরও এক শিশুর বাবা বলেন, শুক্রবার সকালে ডায়রিয়া আক্রান্ত মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতালের চিকিৎসকরা আমাদের মেয়েকে চিকিৎসা দিচ্ছেন।
তীব্র শীতে গত কয়েক দিনে ঠাণ্ডা ও ভাইরাস জনিত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রহিমা আক্তার শারমিন। তবে গত বছরের তুলনায় এবার শীতে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি। তবে এবার বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা যাদের বয়স মাত্র ৬ মাস থেকে এক বছর।তিনি আরও বলেন, হাসপাতালে গত ৭ দিনে ডায়রিয়া আক্রান্ত ৩৬ ও ,ঠান্ডা জনিত ১৯ জন শিশু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।আর ডায়রিয়া ১২ ও ঠান্ডা ১৮ জন প্রাপ্তবয়স্ক বয়স্করা চিকিৎসা নিয়েছেন।
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিমুল ইহসান তৌহিদ বলেন, শীতে প্রতিবছর শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ বাড়ে। এবারও বেড়েছে। তবে এবার শিশু ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি। হাসপাতালে পর্যাপ্ত খাবার স্যালাইনসহ অন্যান্য ওষুধ সরবরাহ আছে। সবাই চিকিৎসা পাচ্ছে।
শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন, ঋতু পরিবর্তনের ফলে শীতকালে শিশুরা খুব অল্পতেই অসুস্থ হয়ে পড়তে পারে। তাই অভিভাবকদের সবসময় সচেতন থাকতে হবে। ঠাণ্ডাজনিত রোগ থেকে বাঁচতে শীতে শিশুকে আরামদায়ক ও গরম কাপড় পরাতে হবে। তারা আরও বলেন, শিশুদের বাইরের খোলা খাবার খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। ঘরে খাবার ঢেকে রাখতে হবে। যথাসম্ভব গরম খাবার খাওয়ানোর চেষ্টা করতে হবে। শীতকালে ছোঁয়াচে বা চর্মরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই শীতে শিশুর ত্বকের যত্ন নিতে বিশেষ খেয়াল রাখতে হবে। এছাড়া শিশু অসুস্থ হলে জরুরি ভিত্তিতে নিকটস্থ সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেন তারা।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied