ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সলঙ্গায় শীতার্তদের পাশে "প্রিয় সলঙ্গার গল্প"ফেসবুক গ্রুপ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১২-১-২০২৪ বিকাল ৭:২০
হিম শীতল বাতাস আর কনকনে ঠান্ডা।সাথে চলছে কুয়াশার রাজত্ব।গত কয়েক দিন ধরে  শীরশীরে বাতাস আর প্রচন্ড শীতে বিপর্যস্থ সলঙ্গার মানুষ আর প্রাণীকুল।কষ্ট বেড়েছে খেটে খাওয়া অসহায় শীতার্ত মানুষদের।তীব্র শীতের এই মুহুর্তে মানবতার সেবায় শীতার্তদের পাশে গরম কাপড় (কম্বল) নিয়ে হাজির অরাজনৈতিক,স্বেচ্ছাসেবী সংগঠন "প্রিয় সলঙ্গার গল্প" ফেসবুক গ্রুপের এডমিন শাহ আলম।গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০ টায় সলঙ্গা ফাজিল মাদ্রাসা হলরুমে এলাকার শীতার্ত অসহায়,ছিন্নমুল পরিবারের মাঝে ২ শতাধীক শীতবস্ত্র বিতরণ করা হয়। জুম ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী কে,এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ পুর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাও: কে,এম আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান,আল আরাফা হজ্ব এজেন্সির চেয়ারম্যান নুরুল ইসলাম উজ্জল,প্রভাষক তাজ উদ্দিন,বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুস ছালাম মাস্টার,এস এএম ফারুক হায়দার,এডমিন শাহিদুল ইসলাম,এডমিন হারুনর রশিদ,মডারেটর তুষার তালুকদার,সজীব আহমেদ জয়,নাজমুল হোসেন,রাকিবুল, রিয়াদ,রেদওয়ান প্রমুখ।
 
উল্লেখ্য,"প্রিয় সলঙ্গার গল্প" ফেসবুক গ্রুপটি দীর্ঘদিন ধরে এলাকার হতদরিদ্র,সুবিধাবঞ্চিত,অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র,ঈদ সামগ্রী,হুইল চেয়ার,টিউবওয়েল,গরিব মেধাবী শিক্ষার্থীদের বই-খাতা,জামা কাপড়,ছিন্নমুলদের  সাবলম্বী করতে গাছের চারা, ছাগল,খাদ্য সামগ্রীসহ বিভিন্ন সহযোগীতা করে আসছে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের