আপনাদের মনে যারা কষ্ট দিয়েছে তাদেরকে ক্ষমা করে দেনঃ এমপি আজিজ
৯০যশোর-৬ কেশবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম বলেছেন, আপনারা আমাকে ভোট ও ভালোবাসা দিয়ে এমপি বানিয়েছেন আমি আপনাদের সেবা দিতে চাই। আমি আপনাদের পরিবারের মানুষ হয়ে আপনাদের মাঝে বেচে থাকতে চাই। যখন তখন কোনো কাজ নিয়ে আমার কাছে ছুটে যেতে হবে না। আমি যে কোনো প্রয়োজনে আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ। নির্বাচন চলাকালে যারা আমাদের আপনাদের মনে কষ্ট দিয়েছেন তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি।
তিনি আরও বলেন, অতিতের গ্লানি ও সকল হিসাব নিকাশ ভুলে যাবেন। কোনো নিয়োগ বাণিজ্য, দখলবাজি, চাঁদাবাজি আমার এলাকায় চলবে না। মোটর সাইকেল শ্রমিক, ভ্যান শ্রমিকদের নিকট থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমার নাম ভাঙিয়ে কেউ কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। অনৈতিক সুযোগ সুবিধা ভোগ করার চেষ্টাকারীরা আমার কাছে আসার চেষ্টা করবেন না। ক্ষণিকের দুনিয়ায় আমার ভিতরে লালসা নেই। আমি সাবেক প্রয়াত শিক্ষা মন্ত্রী এএসএইচকে সাদেক ও তার সহধর্মিণী প্রয়াত সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের শিক্ষা আর আদর্শ বুকে ধারণ করে লালন করে রাজনীতি করতে এসেছি। আপনারা দোয়া করবেন এমপি হিসাবে দায়িত্ব পালনকালে কোনো লালসা যেন আমার মনে না আসে। সারা জীবন আপনাদের সেবা করে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।
এমপি আজিজুল ইসলাম গত শুক্রবার পৃথক দুটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।
হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয়ে ও শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খোকনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কেশবপুর পৌর কাউন্সিলর কবির হোসেন, বৃহত্তর ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান