রায়গঞ্জে তীব্র শীতে পত্রিকা বিক্রেতাদের পাশে 'প্রচেষ্টা সবার জন্য'
সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের উদ্যোগে ১৭ জন পত্রিকা হকারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।সোমবার (১৫ জানুয়ারি) সকালে হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে আনুষ্ঠানিকভাবে ১৭ জন হকারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন স্থানীয় স্বেচ্ছাসেবী কাজল দাস।
স্বেচ্ছাসেবী কাজল দাস বলেন,বতর্মানে প্রচন্ড কুয়াশায় বিপর্যপ্ত জনজীবন, পত্রিকা বিক্রেতা হকার রা ঘন কুয়াশার কারনে কষ্ট করছে, এমতাবস্হায় এই কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শুধু হকারদের নয় এরই মধ্যে উপজেলার বিভিন্ন গ্রাম সহ শীতার্তদের মাঝে প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের পক্ষ থেকে শীত বস্ত্র প্রদান করা হয়েছে।
পত্রিকা বিক্রেতারা শীত বস্ত্র কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে জানান,প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের সানি ভাই অন্যদের ন্যায় আমাদের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমরা খুব খুশি।তারা আরো বলেন,আমরা সবার কাছে খবর পৌঁছে দিলেও আমাদের খবর কেউ রাখে না।আমাদের এই তীব্র শীতে কস্ট করে যে কাজ করতে হয় তা বলার মতো নয়।তাই মানবিক সাহবাজ খান সানির সার্বিক সুস্থতা কামনা করছি।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সাহবাজ খান সানি বলেন, পত্রিকা বিক্রেতারা নিরলশভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিদিন সকালে তারা মানুষের হাতে, বাসা-বাড়ীতে অফিস আদালতে পত্রিকা পৌছে দিচ্ছেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। আমাদের এমন উদ্যোগ হয়তো শীত নিবারণে পত্রিকা বিক্রেতাও তাদের পরিবারের সদস্যদের উপকারে আসবে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা