শীতার্তদের পাশে রাণীশংকৈলের ইউএনও
হিম হিম ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় নাকাল জনজীবন। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের একটু উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন। ঠাকুরগাঁও রাণীশংকৈলে রাতের আঁধারে অসহায় ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি।
রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে ছিন্নমূল মানুষদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সব শীতবস্ত্র বিতরণ করা হয়।
জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় ঘুরে ঘুরে অসহায়,দরিদ্র, বিধবা ও ছিন্নমূল মানুষদের চিহ্নিত করে তাদের হাতে তিনি এ কম্বলগুলো বিতরণ করেন।
শীতবস্ত্র পাওয়া লোকজন বলেন, ইউএনও স্যার নিজে এসে কম্বল দিয়েছেন। শীত বেশি হওয়ায় কাজ নেই আমাদের। অনেকটাই কর্মহীন। গত কয়েকদিন থেক প্রচন্ড শীতের কারণে অনেক কষ্ট হচ্ছিলো। কিন্ত আজ কম্বল পেয়ে আমরা অনেক খুশি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান সকালের সময়কে বলেন, উপজেলার স্থানীয় সরকারের প্রতিনিধিদের মাধ্যমে ও আমি নিজেই অফিসের কার্যক্রম শেষে বিকেলে ও রাতে প্রকৃত অসহায় ছিন্নমূলদের চিহ্নিত করে তাদের বাসায় গিয়ে কম্বল তুলে দেই, এই পর্যন্ত সরকারি বরাদ্দের ৪'হাজার ৩'শ কম্বল বিতরণ করা হয়েছে। এ উপজেলায় শীতের প্রকোপ বেশি হওয়ায় আরো কম্বলের চাহিদা পাঠানো হয়েছে কম্বল আসলেই একই প্রক্রিয়ায় বিতরণ করা হবে।
উপজেলা নির্বার্হী অফিসারের এ ধরণের কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ও সুধীজনেরা।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি