ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফুলের রঙে স্বপ্ন বুনছেন রায়গঞ্জের ফুলচাষী রাজ্জাক


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৬-১-২০২৪ দুপুর ২:১

ফুল নিয়ে রয়েছে কত শত উপমা, কত সহস্র কবিতা। নানা রঙ ও সৌরভে ফুল মানুষকে আকৃষ্ট করে। বিভিন্ন প্রকার আনুষ্ঠানিকতায় ফুল হলো অপরিহার্য উপকরণ। প্রেম নিবেদনেও প্রকৃষ্ট মাধ্যম হলো ফুল।  ফুলপ্রেমিদের হাতে ফুল তুলে দিতে রায়গঞ্জে একজন সফল ফুলচাষী হলেন আব্দুর রাজ্জাক। বাণিজ্যিকভাবে ফুল চাষ করে তিনি আর্থিকভাবে হয়েছেন স্বাবলম্বী।

সরেজমিনে গিয়ে দেখাযায়, রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নের জয়ানপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের ফুলের বাগান। উপজেলার আবহাওয়া ফুল চাষের জন্য অনুকুল। বিভিন্ন দিবসে ফুলের ব্যবহার বাড়ায় ফুলচাষ দিনে দিনে এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে। আব্দুর রাজ্জাক জানান, চলতি মৌসুমে ২০ শতাংশ জমিতে দেশি ও বিদেশি জাতের গাঁদা ফুলচাষ করেন তিনি। ফুল চাষাবাদে সব মিলিয়ে খরচ হয়েছিল প্রায় ৫৫ হাজার টাকা। দেড় মাসের মধ্যে ফুলে ফুলে ভরে যায় তার ক্ষেত। তারপর থেকে তিনি এখন পর্যন্ত ফুল বিক্রি করে আয় করেছেন প্রায় ২০ হাজার টাকা। আরো প্রায় এক লাখ টাকার ফুল বিক্রি হতে পারে। এতে ৪০-৫০ হাজার টাকা লাভ হবে বলে জানান তিনি। স্থানীয় ও পাশর্^বর্তী এলাকার ফুল ব্যবসায়ীরা তার ক্ষেত থেকে ফুল কিনে নিয়ে যাচ্ছেন।

জানতে চাইলে  আব্দুর রাজ্জাক বলেন, তিনি প্রায়  ২৫ বছর ধরে ফুল চাষের সাথে জড়িত। গাঁদা ফুল যে কোন ধরনের মাটিতে চাষ করা যায়। তবে এঁটেল দো-আঁশ মাটি বেশি উপযুক্ত। এজমি হতে হবে অপেক্ষাকৃত উঁচু, যাতে করে পানি দাঁড়াতে না পারে। আমি কৃষি অফিসের পরামর্শে জমিতে ফুল চাষ করি। আমার সংসার চালাতে এখন আর কোন কষ্ট নেই। তার এই ফুল চাষ দেখে কয়েকজন বেকার যুবককের মাঝেও আগ্রহ দেখা গেছে। তিনি বলেন, কোন সাহায্য পেলে আগামী বছর বেশি করে জমি লিজ নিয়ে গাঁদা ফুলসহ রজনী গন্ধ্যা, জারবারা এবং গ্লাডিউলাস ফুল চাষ করবেন তিনি।

রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ জানান, ফুল চাষ একটি লাভজনক ব্যবসা। আব্দুর রাজ্জাক এই উপজেলায় একজন সফল ফুল চাষি। তাকে অনুকরণ করে কেউ যদি ফুল চাষে আগ্রহী হয়, আমরা তাকেও সব ধরনের সহযোগিতা করবো।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের