ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে কাঁচা সড়ক পাকা হচ্ছে স্বস্তিতে এলাকাবাসী


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৬-১-২০২৪ দুপুর ৩:৬

সিরাজগঞ্জের রায়গঞ্জের পাঙ্গাসী থেকে ব্রহ্মগাছা জিসি ব্রাহ্মণবাগ এলাকায় দুই কিলোমিটার অংশ অবশেষে পাকাকরণের কাজ শুরু হয়েছে।এতে পাঙ্গাসী ও ব্রহ্মগাছা দুই ইউনিয়নের ১০ গ্রামের ১৫ হাজার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।স্থানীয় বাসিন্দারা বলছেন, কাজ শুরু হয়েছে। এখন পাকা করার কাজ শেষ হলে দুর্দশা লাঘব হবে। যাতায়াতে কমবে কষ্ট। উৎপাদিত ফসল সহজে বাজারজাত করে ন্যায্যমূল্য মিলবে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রাহ্মণবাগ বাজার এলাকার একমাত্র যাতায়াতের রাস্তা এটি। একটু বৃষ্টিতেই তা কাদাপানিতে একাকার হয়ে যেত।

এ ছাড়া বর্ষার সময় চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। এতে পাঙ্গাসী ও ব্রহ্মগাছা ইউনিয়নের বাসিন্দাদের ভোগান্তির শিকার হতে হচ্ছিল। খেতাব গাতী ব্রাহ্মণবাগ গ্রামের ফজলুল হক জানান, এই রাস্তায় বর্ষা আসলে এক হাঁটু কাদা জমে থাকে। শুষ্ক মৌসুমে ধুলার জন্য হাঁটা যায় না।  এখন সড়ক পাকা হলে আর কোনো কষ্ট থাকবে না।তিনি আরো জানান,রাস্তা আমাদের আর শ্রমিক হিসাবে কাজ করছি আমরা এলাকার লোকজনই। তাই রাস্তার কাজ যেনো খারাপ না হয় সে দিকে খেয়াল রেখে দিনমজুর হিসেবে কাজ করছি। সড়কে কথা হয় পাঙ্গাসী এলাকার এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, ‘রিকশাভ্যান তো দূরের কথা, ওই দুই কিলোমিটার রাস্তায় হঁটে যাওয়া খুব কষ্টের ছিল। সরকারকে আমাদের গ্রামবাসীর পক্ষ থাকে ধন্যবাদ। আমরা  এখন ধান, পাট, সবজি কম খরচে পাঙ্গাসী থেকে ব্রহ্মগাছা হাঁটে নিয়ে বিক্রি করতে পারবো।’

রাস্তার কাজে নিয়োজিত পিয়াস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী জানান, এখানে ২ কোটি ৪০  লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।  ২ মাস হলো কাজ চলমান আছে।আশা করছি ৩ মাসের ভিতর কাজ শেষ করা হবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের