ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ফেসবুকে ঝড় : সত্যি নাকি গুঞ্জন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৩-৮-২০২১ বিকাল ৬:২

ফরিদপুরে ফেসবুকে ঝড় তুলেছে খোন্দকার মোশাররফ হোসেনের অনুগতরা। তারা বিভিন্ন সময় তুলে ধরছে ফরিদপুরে বীরের মতো ফিরে আসছে সাংসদ খোন্দকার মোশাররফ হোসেন। তবে এ বিষয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনিমেষ রায় ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা। 

প্রসঙ্গত, গত বছর প্রধানমন্ত্রী ফরিদপুরে শুদ্ধি অভিযান শুরু করেন। ওই অভিযানে সংসদ সদস্য খোন্দকার মোশাররফ হোসেনের একান্ত সহকারী সচিব ও আস্থাভাজনরা গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন এবং বিদেশে দুই হাজার কোটি টাকা পাচারের অন্যতম হোতা তারা। 

ওই অভিযানের দুদিন পর সাংসদ খোন্দকার মোশাররফ হোসেন ঢাকায় চলে যান। এরপর থেকে ফরিদপুরে কোনো রাজনীতির সাথে তার সংশ্লিষ্টতা নেই। ফরিদপুরের একাধিক ব্যক্তি জানান, খোন্দকার মোশাররফ সাহেব থাকাকালীন যেসব ব্যক্তিরা দুর্নীতি করেছিল তারা তো এখন দুর্নীতি করতে পারছে না। তারা ফরিদপুরের জনগণের মধ্যে সুবিধা লাভের আশায় গুজব ও আতংক সৃষ্টি করছে।   

ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনিমেষ রায় জানান, আমাদের কাছে সাংসদ ফরিদপুরে আসবেন এমন কোনো তথ্য নেই। তবে অনেকেই বলছেন তিনি ফরিদপুরে আসবেন। আমাদের দলের ঊর্ধ্বতন কোনো নেতা এ বিষয়ে কিছুই জানেন না।  

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল সাহা জানান, সাংসদ খন্দকার মোশাররফ হোসেন ফরিদপুরে আসবেন এ ব্যাপারে আমাদের কাছে দলীয়ভাবে কোনো চিঠি আসেনি। একজন সংসদ সদস্য জেলায় এলে আমরা দলীয়ভাবে চিঠি পাব এবং এর সাথে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনও চিঠি পাবে। আমরা এ বিষয়ে অবগত নই। 

তিনি আরো বলেন, তার বাড়িঘর সবকিছুই ফরিদপুরে, তিনি হয়তো আসতেও পারেন। যদি প্রধানমন্ত্রী তাকে ক্ষমতা দিয়ে ফরিদপুরে পাঠান তখন হয়তো জানতে পারব। সম্প্রতি বিশিষ্ট সাংবাদিক প্রবীর শিকদার তার ফেসবুক আইডিতে আলাদাভাবে দুটি স্ট্যাটাসে লিখেছেন আর তারপর থেকেই ফরিদপুরে এই ফেসবুক গুঞ্জন লক্ষ্য করা যায়। 

এমএসএম / জামান

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২