ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৮-২০২১ বিকাল ৬:৪

সুনামগঞ্জের শন্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মাহমদখালী কাটাগাং এলাকার মুসা চারকল মিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার পাথারিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কুমড়িআইল গ্রামের তাজুল ইসলামের বড় ছেলে মনসুর আলম (২৮)।

জানা গেছে, বিদ্যুৎপৃষ্ট হওয়ার পর এলাকাবাসী তাকে তাৎক্ষণিকভাবে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই ব্যক্তিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত