জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের দোয়া ও আলোচনা সভা
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব (মাঠপাড়া) মিলনায়তনে শুক্রবার (১৩ আগস্ট) জেলা প্রেসক্লাবের আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের সভাপতি অ্যাড. সোহানা তাহমিনা। মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এম জামাল হোসেন মণ্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কামালের সঞ্চালনায় জাতির জনকের ৪৬তম মৃত্যুবার্ষীকী ও জাতীয় শোক দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে আলোচনা পর্যালোচনা করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক এশিয়াবানী পত্রিকার জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন শিহাব, কোষাধ্যক্ষ ও দৈনিক দিনের পত্রিকার জেলা প্রতিনিধি সাইদ-উর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক আমার বার্তা গজারিয়া প্রতিনিধি মো. মকবুল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাইদ দেওয়ান সৌরভ, প্রচার সম্পাদক ও দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার প্রতিনিধি সাখাওয়াত হোসেন মানিক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক ও দৈনিক বাংলাদেশ কণ্ঠ শ্রীনগর প্রতিনিধি ফরহাদ হোসেন জনি, দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি সালমান রিদয়, কার্যকরী সদস্য ও দৈনিক অন্য দিগন্ত পত্রিকার প্রতিনিধি আবুল কালাম, কার্যকরী সদস্য দেলোয়ার হোসেন।
আরো উপস্থিত ছিলেন- জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানজিলা পারভিন, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. জানে আলম প্রিন্স, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ফারহানা আক্তার এ্যানি, গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা আক্তারসহ অনেকে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied