রায়গঞ্জে বাঁশের সাকো লাখো মানুষের ভরসা
সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নের পাশ দিয়ে বয়ে চলা ফুলজোর অতি প্রাচীনতম এই নদী সবার কাছেই পরিচিত। ফুলজোর নদীর দু পারে লাখো মানুষের বসবাস।এ পার ওপারের মানুষের সাথে নিবিড় সর্ম্পক রয়েছে। এই নদী পারের মানুষের যোগাযোগের একমাত্র পথ নৌকা। দেশের সকল জায়গা উন্নয়নের ছোয়া লাগলেও ছোয়া লাগেনি উপজেলার ঘুড়কা ও ধানগড়া এই দুই ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলা ফুলজোর নদীর বুকে একটি ব্রীজ।
দীর্ঘ কয়েক যুগ হলো নদীর দুই পারের সাধারণ মানুষ চলাচলের বাহন হিসেবে নৌকা ব্যবহার করে আসছে। আর এই নৌ যোগে পারাপার খুবই কষ্ট কর ও সময় সাপেক্ষের বিষয়। কথায় আছে নৌকা ফেল তো ট্রেন ফেল তেমনি অবহেলিত ভাবে পরে আছে ধানগড়া ইউনিয়নের জয়ানপুর খেয়াঘাট।
যুগের পরিবর্তন হয়েছে কিন্তু পরিবর্তন হয়নি এই খেয়া ঘাটের। একমাত্র নৌকাই পারাপারের পথ ঐ এলাকার সাধারণ মানুষের, তাইতো চলাচল কারীদের দুঃখ কষ্টের কথা ভেবে ও চলাচলের পথ সুগম করতে চির বহমান,চলমান ৩০ ফুট গভীর জ্বল থেকে গড়ে তোলা ফুলজোর নদীর উপর প্রায় ৫০০ ফুট সাকো বাঁশ দিয়ে তৈরী করে দৃষ্টান্ত স্থাপন করেছেন খেয়া ঘাটের মাঝি কেফাত আলী।
সিরাজগঞ্জ জেলা পরিষদের নিকট থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা নিলাম তুলে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যয় করে বাঁশের সাকো টি তৈরী করেছেন কেফায়েত আলী। আর এই বাঁশের তৈরী সাঁকো দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিরবিঘ্নে পার হচ্ছেন।
রায়গঞ্জ বাজার ও উপজেলা সদর আসা যাওয়ার সোজা পথ তাই তো প্রতিদিন দুর দুরন্ত থেকে শুরু করে বেশ কয়েকটি গ্রামের মানুষ জয়ানপুর খেয়াঘাটের মাঝির তৈরি কৃত বাঁশের সাঁকোর উপর দিয়ে চলাফেরা করছেন। জানা যায়, উপজেলার রায়গঞ্জ, ধানগড়া,জয়ানপুর, বেষ্টপুর, বেংঙনাই,তেগুরী, গংগা রামপুর, আটঘরিয়া, দরবস্ত,বাসুরিয়া,বেগমপুর, অপরদিকে ঘুড়কা ইউনিয়নের জঞ্জালীপাড়া, নাঙলমোরা, কালীকাপুর,দাদপুর, সাহেবগঞ্জ গ্রামের মানুষ ঐ সাঁকো বেয়ে রাতদিন চলাফেরা করছেন।
বর্তমান সরকারের কাছে সচেতন মহল ও এলাকা বাসীর দাবি ধানগড়া ইউনিয়নের জন গুরুত্বপূর্ণ জয়ানপুর খেয়াঘাটে ফুলজোর নদীর উপর একটি ব্রিজ।
এ বিষয়ে ধানগড়া ইউনিয়নের চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন দীর্ঘ কয়েক যুগ ধরে জয়ানপুর খেয়াঘাটে নৌকা যোগে পারা পার হচ্ছে জনগণ, বিষয় টি আমি নজরে রেখেছি, উর্ধতন কর্মকর্তা দের সাথে কথা বলেছি। জয়ানপুর ফুলজোর নদীর উপর ব্রীজ তৈরী হলে ধানগড়া ও ঘুড়কা উভয় ইউপির মানুষের মধ্যে এক সেতুবন্ধন তৈরি হবে এবং যোগাযোগের পথ সুগম হবে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা