ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে গত বছরে ৫৪ জনের অপমৃত্যু


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৮-১-২০২৪ দুপুর ৪:৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ১ বছরে (অর্থাৎ ২০২৩ সালে) ৫৪ জনের অপমৃত্যুর ঘটনা ঘটেছে। যা উপজেলাবাসীকে হতাশ করেছে।

থানা সূত্রে জানা গেছে, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অপমৃত্যু হয়েছে। থানার তথ্য অনুযায়ী, গলায় ফাঁস,বিষ পান,গ্যাস ট্যাবলেট ২৯ জন,পানিতে ডুবে ১০ শিশু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন, সড়ক দুর্ঘটনায় ৬ জন, সাপের কামড়ে ৪ জন,অসুস্থতা জনিত ১ জন ও অজ্ঞাতনামা ১ জনের মৃত্যু ঘটেছে।

এসব অপমৃত্যুর কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট, পারিবারিক কলহের ও অভিমান করে হতাশাগ্রস্থ হয়ে ফাঁস টানিয়ে মৃত্যু বরণ করেছেন, যার বেশিরভাগ বিবাহিতা নারী।

সড়কপথে চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো, সচেতনতা ও নিয়ম-নীতি না মানায় সড়ক দুর্ঘটনার শিকার হন অনেকে।

তাছাড়া সচেতনতার অভাবে নারীর মৃত্যু। পানিতে ডুবার ঘটনায় দেখা যায় বেশিরভাগ শিশু মারা যায় যা অবহেলিত জাতীয় সংকটের কারণে। বিষপান করেন সাধারণত উঠতি বয়সের ছেলে মেয়েরা। এরা আবেগের বশে এসব কাজ করেন।

সমাজের সচেতন ব্যক্তিবর্গ মনে করেন, সমাজে বিদ্যমান ও বহমান ঘটনা নিয়ে সচেতনতা বাড়াতে হবে। বাঙালিদের চিরাচরিত সামাজিক ঐক্য, সম্প্রীতি, সৌহার্দ্য বজায় রাখাই উত্তম। জগতে প্রাকৃতিক দুর্যোগ, মহামারি, মরণব্যাধি, দুর্ঘটনা এবং আত্মহত্যার পরিমাণ দিন দিন বৃদ্ধি পেতে চলেছে। এই অপমৃত্যুর হাত থেকে সমাজকে রক্ষা করতে হলে আমাদের সমাজের সুধী সমাজ, বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রশাসনিক জনসচেতনতা গড়ে তুলতে হবে এগিয়ে আসতে হবে সকলকে। সর্বোপরি সুস্থ চিন্তা ও কর্মই একমাত্র পথ।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সকালের সময়কে বলেন, গত ১ বছরে ৫৪ জনের অপমৃত্যুর ঘটনা ঘটেছে। ‘এসব অপমৃত্যু আমাদের কোনোভাবেই কাম্য নয়। সকলকে ঐক্যবদ্ধভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই রোধ করা সম্ভব। শিশুদের প্রতি দায়িত্ববোধ বাড়াতে হবে। সকলকে সড়ক আইন মেনে চলতে হবে। আমরা এসব অপমৃত্যু রোধে কাজ করছি।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান বলেন, 'এসব অপমৃত্যু কখনোই কাম্য নয়, এটা দুঃখজনক। সকলকে অনুরোধ করবো অপমৃত্যু ঠেকাতে নিজে সচেতন হোন এবং সেই সাথে অন্যকে সচেতন করুন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির