ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

পাহাড় কেটে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলো চসিক


সুমন চক্রবর্ত্তী photo সুমন চক্রবর্ত্তী
প্রকাশিত: ১৯-১-২০২৪ দুপুর ১১:২৬

নগরে পাহাড় কেটে নির্মাণাধীন তিনটি ভবনের কাজ বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার নগরের কোতোয়ালী থানার জামালখান আসকারদিঘী পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করে কাজ বন্ধ করে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় তাৎক্ষণিক আইনী কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা জানান, নগরের আসকার দিঘীপাড় এলাকায় পাহাড় কেটে স্বপ্নীল ফ্যামিলি ওনার্স নামে একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের মাধ্যমে তিনটি ভবন নির্মাণ করছিলেন ৯২ জন ব্যক্তি। খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে প্রকল্পের দায়িত্বে থাকা প্রকৌশলীও পালিয়ে যান। কর্মরত শ্রমিকদের বের করে দিয়ে প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা দায়ের করা হবে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক