ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে হাটে বাজারে শীতের পিঠা বিক্রির ধুম


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৯-১-২০২৪ দুপুর ৪:৫৪
সিরাজগঞ্জের রায়গঞ্জে তীব্র  শীতে পিঠার ব্যবসা জমে উঠেছে। শীতমানেই পিঠা। তাইতো বিভিন্ন এলাকায় রাস্তার মোড়ে ও বাজারে অস্থায়ী পিঠার দোকান গড়ে উঠেছে। এসব দোকানে চিতই ও ভাপা পিঠার রমরমা বেঁচাকেনা চলছে। পিঠার সাথে ফ্রি রয়েছে ধনে পাতা, চাটনি, ঝাল-টক আচার বা গুড়।একটি চিতই পিঠার দাম ১০টাকা। আবার ডিম দেয়া চিতই পিঠা খেতে গেলে লাগবে ২৫-৩০ টাকা। ভাপা পিঠার দাম ১০ টাকা। ভাপা পিঠার ভিতরে থাকে খেজুর গুড় ও নারকেল। এছাড়া রয়েছে পোয়া পিঠা ও ডাল পিঠা।এর এককটির মুল্য ১০ টাকা। 
 
পিঠা প্রেমী কাজল দাস বলেন, কোন ঝামেলা ছাড়াই হাতের নাগালে আমরা ভাপা পিঠা, চিতই পিঠা পাচ্ছি। দাম কম আবার খেতেও সুস্বাদু। তাই আমি প্রতিদিন বিকেলে আটঘরিয়া বাজারের সামনে পিঠা খেতে আসি।
 
উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা গ্রামের ২য় শ্রেণীর শিক্ষার্থী মারিয়া খাতুন বলেন, আমি প্রতিদিন সকালে বাবার সাথে ভাপা পিঠা খেতে এখানে আসি। পিঠা খেতে আমার খুব ভাল লাগে। আমার পাঠ্য বইয়ে পড়েছি ভাপা পিঠা, চিতই পিঠার নাম।
 
ঘুড়কা ইউনিয়নের শ্যামনাই গ্রামের পিঠা বিক্রেতা বাবলু হোসেন বলেন, সকালে গরম গরম ভাপা পিঠা আর সন্ধ্যায় চিতই পিঠার কদর বেড়েছে। আমার দোকানে বিক্রি খুৃব ভালো হচ্ছে। প্রতিদিন বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত ১ হাজার থেকে দেড় হাজার টাকার পিঠা বিক্রি করে থাকেন। এতে পিঠা তৈরির উপকরণ ও জ্বালানী খরচ বাদ দিয়ে ৫/৬শ’ টাকা লাভ হয়। এই উপার্জিত টাকা দিয়েই তার সংসার চলছে বলে জানান তিনি।আরেক দোকানী আব্দুল বাড়িক জানান, বিকাল চারটা থেকে পিঠা বিক্রি শুরু হয়। সন্ধ্যা হলে ক্রেতা সমাগম বাড়ে, যা রাত ৮-৯ পর্যন্ত চলে। শুঁটকি, কালোজিরা, সর্ষে, ধনিয়াপাতা বাটা, ভর্তাসহ বিভিন্ন উপকরণ মিলিয়ে চিতই পিঠা বিক্রি করা হয় ।এখানে ভাপা আর চিতই পিঠার চাহিদা বেশি। চিতই পিঠা প্রতিটি দশ টাকা এবং ভাপা পিঠা প্রতিটি দশ টাকা করে বিক্রি হয়। ডিম পিঠা প্রতিটি বিক্রি হচ্ছে ত্রিশ টাকা।
 
সরেজমিনে উপজেলার প্রতিটি হাটে বাজারে দেখা যায়, রিকশাচালক, দিনমজুর, শিশু-কিশোর, চাকুরীজীবী, শিক্ষার্থীসহ সব শ্রেনী-পেশার মানুষ পিঠার দোকানের ক্রেতা। কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে অনেককে আবার পিঠা খেতে দেখা যায়। অনেকে আবার পরিবারের সদস্যদের জন্য পছন্দের পিঠা নিয়ে যাচ্ছেন বাড়িতে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের