সাগরদাঁড়ি মধুসূদনের ২০০তম জন্মবার্ষিকী ৯ দিনব্যাপী মধুমেলার শুভ উদ্বোধন
বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুরে সাগরদাঁড়িতে মধুমেলার উদ্বোধন করা হয়। গত শুক্রবার বিকেলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মধুমেলার শুভউদ্বোধন করেন।
মেলার প্রথম দিনেই মধুপল্লি, কবির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের তীর, বিদায় ঘাট, বুড়ো কাঠবাদাম গাছ তলাসহ মেলা প্রাঙ্গণ ছিল মধুপ্রেমী দর্শনার্থীদের ভিড়। মেলার মাঠে নাগরদোলাসহ বিভিন্ন আনন্দ বিনোদনে শিশুরা মেতে উঠে। দোকানে দোকানে পসরাগুলোতে বিভিন্ন মালামাল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। প্রথম দিন বেচা-কেনা তেমন লক্ষ্য করা না গেলেও সন্ধ্যার পর মধুভক্তদের পদচারণায় মেলার মাঠ ভোরে উঠে। বিশেষ করে কপোতাক্ষের দুই তীর জুড়ে নানাবয়সী মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।
এবারের মেলা উপলক্ষে মধুমঞ্চে আলোচনার পাশাপাশি দর্শনার্থীদের আকর্ষণীয় করতে মেলায় সার্কাস, যাদু, মৃত্যুকুপ, নাগরদোলা বসানো হয়েছে। মেলার মাঠে বসেছে ১৫১টি বিভিন্ন পসরার স্টল। এছাড়া বিভিন্ন খাবারের দোকানসহ শত শত ছোট ছোট দোকানও রয়েছে। প্রতিদিন মধু মঞ্চে থাকছে উন্মুক্ত যাত্রা, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও কবির জীবনীর ওপর আলোচনা। প্রতিদিনই মধুমঞ্চে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাতে মনোজ্ঞপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিবারের ন্যায় মেলা উপভোগ করার জন্য সাগরদাঁড়িসহ চারপাশের গ্রামগুলোতে দূরের আত্মীয়-স্বজন আগমন ঘটেছে। যশোর জেলা প্রশাসনের আয়োজনে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত সাগরদাঁড়িতে ৯ দিনব্যাপী এ মধুমেলা অনুষ্ঠিত হবে।
প্রতিবছর সপ্তাহব্যাপী মধুমেলা অনুষ্ঠিত হয়ে আসলেও এবার মেলায় মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২দিন বাড়িয়ে ৯ দিন করায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মধুমেলা উদযাপন কমিটির সভাপতি যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী দিনে বিশেষ অতিথি ছিলেন যশোর-৬ আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম, যশোর-৫ আসনের সংসদ সদস্য ইয়াকুব আলী, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসাইন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও জেলা শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান