ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে আদালতের নোটিশ অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২১-১-২০২৪ দুপুর ৪:৫২

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জায়গা ভুয়া ব্যক্তি দ্বারা  ব্যক্তি মালিকানা করে বিক্রির অভিযোগে ও বিবাদীদের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে।এ ঘটনায় তসলিমা বেওয়া গং বাদী হয়ে মোক্তার হোসেন গংদের বিবাদী করে মামলা দায়ের করেছেন।মামলার বাদী দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ১ বিধি  মোতাবেক অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করেন আদালতে।আদালত বিষয়টি আমলে নিয়ে বাদী তসলিমা খাতুনের করা মামলার ১-৪ নং বিবাদীকে কেনো কাজ বন্ধের নিষেধাজ্ঞা দেওয়া যাবে না এই মর্মে নোটিশ প্রাপ্তির ৩০ কর্ম দিবসের মধ্যে ১-৪ নং বিবাদীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি)  বিকালে সরেজমিনে উপজেলার সলঙ্গা থানাধীন শ্যামনাই মৌজায় ভুইয়াগাতি বাজার সংলগ্ন বিবাদমান জায়গায় আদালতের নোটিশ অমান্য করে স্থাপনা নির্মাণ করা দেখা গেছে।এতে আরেক পক্ষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এর প্রতিকার চেয়ে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন বাদী তসলিমা বেওয়া গংরা।বাদী তসলিমা বেওয়ার অভিযোগ, প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী ভাড়াটে লোকজনের সহায়তায় আদালতের নির্দেশ অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে মামলার বিবাদীদের সঙ্গে কথা বললে তারা তাদের কাগজপত্র আদালতে দাখিল করবেন বলে জানান।এবং তাদের স্থাপনা নির্মাণ করা জায়গাটি শতভাগ ব্যক্তি মালিকানা বলেও দাবি করেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের