ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে পরিকল্পনামন্ত্রীর খাদ্যসামগ্রী বিতরণ


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২১ দুপুর ১২:২৭

পরিকল্পনামন্ত্রী আলহাজ এমএ মান্নান এমপি বলেছেন, যে কোনো দুর্যোগ আসুক না কেন ভয় নেই, সব সময়ই আপনাদের সুখ-দুঃখে পাশে আছে সরকার। তবে শুধু সরকারের সাহায্যের অপেক্ষা না করে নিজেদেরও চেষ্টা করতে হবে। নিজেদের পথ পরিষ্কার রাখতে হবে। ছেলে-মেয়েদের লেখাপড়া করাতে হবে, টিকা নিতে হবে। কাজ করা মন্দ কিছু না। যে কাজই করেন, সে কাজই সম্মানের। দেশে কাজের অভাব নেই। 

শনিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী  বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুযোগ আছে। দেশের নাগরিক হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে মানুষ। এই করুণ পরিস্থিতিতে  নিজেদের সুরক্ষার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। 

এ সময় উপস্থিত  ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, ওসি কাজী মোক্তাদির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত