ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বালির পয়েন্টের পানিতে তলিয়ে গেছে ফসলি জমি; কৃষকের মাথায় হাত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৪-১-২০২৪ দুপুর ৪:৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে বালির পয়েন্টের বাধ ভেঙে তলিয়ে গেছে ফসলি জমি। উঠতি ফসল নষ্ট হয়ে যাওয়ায় চোখে মুখে অন্ধকার দেখছে কৃষকেরা। অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আর কৃষি বিভাগের দাবী কৃষকের ক্ষতির বিষয়টি প্রশাসনকে জানানো হবে।সরেজমিনে দেখা যায়,উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের তবারীপাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ চলছে বালু ব্যবসা। ফুলজোড় নদীর খননের নামে প্রভাবশালী ব্যবসায়ীরা ফসলি জমি নষ্ট করে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে।গত শুক্রবার রাতে বালির পয়েন্টে বাধ ভেঙ্গে তলিয়ে যায় প্রায় দুই শতাধিক বিঘা জমির ফসল।

শনিবার ভোরে কৃষকেরা জমিতে গিয়ে দেখে পানিতে ডুবে গেছে তাদের কষ্টার্জিত সরিষা ক্ষেত।কৃষকেরা জানায়, রোপন করা সরিষা,সবজি ক্ষেত, বিজ তলা সব তলিয়ে গেছে। এখন তারা চোখে মুখে অন্ধকার দেখছে। তাদের দাবী বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে আজ এই ক্ষতি হতো না।

স্থানীয় কৃষক মজনু খান জানান, শুক্রবার বিকেলে সরিষা ক্ষেত দেখে গেছি। আবহাওয়া অনুকুল থাকায় এবার জমিতে ভাল সরিষা হয়েছে। ক্ষেত ভরা ফসল  দেখে মনটা ভরে যায়। শুধু আামার নয় দাথিয়া এবং তবারিপাড়া গ্রামে অনেক কৃষকের ভাল সরিষা হয়েছে কিন্ত শনিবার ভোরে জমির আইলে এসে দেখি মাঠ পানিতে ভরে গেছে। যেদিকে তাকাই শুধু পানি আর পানি। মনে হয় হঠাৎ করে বন্যা দেখা দিয়েছে। শুধু আমার নয় আমার মত শতশত কৃষকের জমি পানিতে তুলিতে গেছে ফসলি জমি। একই দাবী করেন কৃষক আজিজুূল ইসলাম,আব্দুর রহমান, কামরুল ইসলাম, সেলিম ভুইয়া ও জাহাঙ্গীর আলম।তাদের অভিযোগ, এলাকার প্রভাবশালী জিল্লুর রহমান,রাজু, রানা ও জহির হাজী বালু পয়েন্ট বানিয়ে অবৈধভাবে বালির ব্যবসা করে যাচ্ছে। তারা বছরের পর বছর অবৈধভাবে বালুর ব্যবসা করায় নদীতে ভাঙ্গন দেখা দিয়েছে। গত এক সপ্তাহ আগে একটি নতুন বালুর পয়েন্ট করে। শনিবার রাতে এই বালুর বাধ ভেঙ্গে পানি এসে ফসলি জমি তলিয়ে যায়। এখন আমরা কি করব। সামনের আবাদ করার মত সামর্থ নেই। বালু ব্যবসায়ী জিল্লুর রহমান জানান, ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে আলোচনা চলছে। তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।  বালু ব্যবসা করছেন বৈধ কাগজ পত্র কি আছে দেখতে চাইলে তা দেখায়নি। সরেজমিন পরিদর্শন করে ঘটনার স্বত্যতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনকে অবহিত করার কথা জানান উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ  সাদী। তিনি বলেন,কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছে বিষয়টি তারা উর্দ্ধতন কর্মকর্তাকে অবহিত করেছেন।

রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তানজিল পারভেজ জানান,ফুলজোড় নদী খননের বালু নিলাম দেওয়া হয়েছে। এখানে ফসলি জমি ক্ষতিগ্রস্থ হলে অবশ্যই এই দায় বালু ব্যবসায়ীদের নিতে হবে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন,আমি শুনেছি পানিতে অনেক ফসলি জমি নষ্ট হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

অভিযোগ রয়েছে নদী খননের নামে সিরাজগঞ্জের রায়গঞ্জ ফুলজোড় নদীর দুই তীরে প্রায় অর্ধশত বালুর পয়েন্টে বসানো হয়েছে। যে কারনে শতশত বিঘা জমির আবাদ বন্ধ রয়েছে এবং সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের